বগুড়া-৬: বড় ব্যবধানে এগিয়ে ধানের শীষের রেজাউল করিম বাদশা

মাহফুজ মন্ডল, বগুড়া

সারাবাংলা

বগুড়া সদর (বগুড়া-৬) আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল

2026-04-09T19:33:56+00:00
2026-04-09T19:33:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়া-৬: বড় ব্যবধানে এগিয়ে ধানের শীষের রেজাউল করিম বাদশা
মাহফুজ মন্ডল, বগুড়া
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৭:৩৩ পিএম   (ভিজিট : ১৮৮)
রেজাউল করিম বাদশা
X

রেজাউল করিম বাদশা

বগুড়া সদর (বগুড়া-৬) আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তিনি জাতীয় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

এ পর্যন্ত ১৫০টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকে রেজাউল করিম বাদশা পেয়েছেন ৭১ হাজার ৪৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৩৪ হাজার ১১০ ভোট এবং ফুলকপি প্রতীকের প্রার্থী আল আমিন তালুকদার পেয়েছেন ৩০০ ভোট।

এ নির্বাচনে বাতিল ভোটের সংখ্যা ৯৫৯। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দুই প্রধান প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৩৭ হাজার ৩৩৮।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খাইরুল বাশার জানান, বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা এমপি নির্বাচিত হতে যাচ্ছেন। 

তিনি দাবি করেন, সকাল থেকে বিকেল পর্যন্ত বগুড়া সদর আসনের অধিকাংশ কেন্দ্রেই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy