শ্রীমঙ্গলে কৃষক-কৃষাণীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও টেকসই বসতবাড়ি ব্যবস্থাপনা জোরদারে কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

2026-04-12T16:30:50+00:00
2026-04-12T16:30:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে কৃষক-কৃষাণীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:৩০ পিএম   (ভিজিট : ৪৯)
কৃষক-কৃষাণীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ
X

কৃষক-কৃষাণীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও টেকসই বসতবাড়ি ব্যবস্থাপনা জোরদারে কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দের আওতায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি অফিস শ্রীমঙ্গলের প্রশিক্ষণ কক্ষে রবিবার শুরু হওয়া এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৪০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন। 

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পুষ্টি বাগান স্থাপনের আধুনিক কৌশল, সবজি ও ফল চাষের উন্নত পদ্ধতি, জৈব সার ব্যবহার, পরিবেশবান্ধব কৃষি চর্চা এবং পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন। তিনি বলেন, “বাড়ির আঙিনায় পুষ্টি বাগান গড়ে তোলার মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদিত ফসল বাজারজাত করে আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে। এতে কৃষকদের জীবনমান উন্নয়ন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।”

রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান। তারা প্রশিক্ষণার্থীদের বিভিন্ন ব্যবহারিক দিক তুলে ধরেন এবং মাঠ পর্যায়ে বাস্তব প্রয়োগের কৌশল ব্যাখ্যা করেন।

আয়োজক সূত্রে জানা যায়, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের মধ্যে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান এবং শেখা বিষয়গুলো বাস্তবে প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy