আগৈলঝাড়ায় জরাজীর্ণ ব্রিজ যেন ‘মরণফাঁদ’

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে একটি জরাজীর্ণ ব্রীজ এখন কয়েক গ্রামের মানুষের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে| ব্রীজের দুই

2026-04-12T17:52:24+00:00
2026-04-12T17:52:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগৈলঝাড়ায় জরাজীর্ণ ব্রিজ যেন ‘মরণফাঁদ’
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:৫২ পিএম   (ভিজিট : ১৩৬)
জরাজীর্ণ ব্রিজ
X

জরাজীর্ণ ব্রিজ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে একটি জরাজীর্ণ ব্রীজ এখন কয়েক গ্রামের মানুষের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে| ব্রীজের দুই পাশের হাতল নেই, মাঝখানে ভেঙে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে| এমন বিপজ্জনক অবস্থার মধ্যেই প্রতিদিন কয়েকশ স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন| 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মধ্য পাড়া সংলগ্ন বাট্রা-বাহাদুরপুর খালের ওপর প্রায় ২৫ বছর আগে এই ব্রীজটি নির্মাণ করা হয়েছিল| নির্মাণের ৮-১০ বছর যেতে না যেতেই ব্রীজটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয় এবং দুই পাশের রেলিং ধসে পড়ে| স্থানীয় এলজিইডি বিভাগ দীর্ঘ কয়েক বছরেও এটি সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে| বর্তমানে ব্রীজটির মাঝখানের অংশ ভেঙে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে|

সরেজমিনে দেখা যায়, ব্রীজটি দিয়ে বর্তমানে কোনো যানবাহন চলাচল করতে পারছে না| স্থানীয়রা নিজেদের উদ্যোগে ব্রীজের ভাঙা অংশে কাঠের পাটাতন ও বাঁশের খুঁটি দিয়ে চলাচলের কোনোমতে ব্যবস্থা করেছেন| তবে এই নড়বড়ে ব্যবস্থার ওপর দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা| বিশেষ করে রাতের অন্ধকারে চলাচল করতে গিয়ে মোটরসাইকেল, ভ্যান ও ইজিবাইক দুর্ঘটনায় পড়ে আহত হওয়ার ঘটনা এখন নিত্যদিনের|

ভুক্তভোগী  গ্রামবাসীরা জানান, এই ব্রীজটি দিয়ে প্রতিদিন শতশত কোমলমতি শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে| বিকল্প কোনো পথ না থাকায় বাধ্য হয়েই শিশু ও বৃদ্ধরা এই নড়বড়ে ব্রীজ দিয়ে পারাপার হচ্ছেন| এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে ব্রীজটি এই অবস্থায় পড়ে থাকলেও এলজিইডি বিভাগ থেকে কার্যকর কোনো সংস্কার কাজ করা হয়নি| বর্তমানে ব্রীজটির যে দশা, তাতে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন তারা|এ বিষয়ে উপজেলা এলজিইডি বিভাগের প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী জানান, ব্রীজটির অত্যন্ত জরাজীর্ণ অবস্থার কথা আমরা জেনেছি| দ্রুতই ব্রীজটি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে|

দুর্ভোগ নিরসনে দ্রুত একটি নতুন ব্রীজ নির্মাণ অথবা বর্তমান ব্রীজটি চলাচলের উপযোগী করে সংস্কার করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী|





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy