প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:৫১ পিএম (ভিজিট : ২৪১)

X
মাহিন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নর্দমার পানিতে ডুবে মাহিন (৬) নামে শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহিন ওই গ্রামের মামুন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুর থেকে মাহিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সোমবার সকালে বাড়ির পাশের নর্দমায় পানিতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।
সাবেক ইউপি সদস্য ইউনুস আলী জানান, শিশুটিকে শনিবার দুপুর থেকে নিখোঁজ পাওয়া যাচ্ছিল। আজ সকালে নর্দমার পানিতে তার মরদেহ পাওয়া যায়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।