চার ঘণ্টার বেশি শুটিং করতে পারব না : পরান ব্যানার্জি

বিনোদন ডেস্ক

বিনোদন

‘বয়েই গেলো’, ‘সংসার সুখের হয় রমণীর গুণে’, ‘প্রলয় আসছে’ এমন অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেতা পরান ব্যানার্জি। তবে মাঝে বহু দিন ছোটপর্দায় অভিনয় করেননি তিনি।

2026-04-15T15:02:47+00:00
2026-04-15T15:02:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চার ঘণ্টার বেশি শুটিং করতে পারব না : পরান ব্যানার্জি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩:০২ পিএম   (ভিজিট : ২৭)
পরান ব্যানার্জি
X

পরান ব্যানার্জি

‘বয়েই গেলো’, ‘সংসার সুখের হয় রমণীর গুণে’, ‘প্রলয় আসছে’ এমন অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেতা পরান ব্যানার্জি। তবে মাঝে বহু দিন ছোটপর্দায় অভিনয় করেননি তিনি। নতুন কৌতুকধর্মী ধারাবাহিক ‘সংসার সংকীর্তন’-এর মাধ্যমে আবার ছোটপর্দায় ফিরছেন প্রবীণ এই অভিনেতা। তবে এবার তার ফেরাটা হচ্ছে একেবারেই নিজস্ব কিছু শর্তের ওপর ভিত্তি করে।

নতুন কাজে ফেরা প্রসঙ্গে পরান বলেন, ‘এই প্রযোজনা সংস্থার দু’টি ছবি ‘কীর্তন’ ও ‘কীর্তনের পর কীর্তন’-এ আমি কাজ করেছি। ছবি দুটি বেশ প্রশংসিত হয়েছিল। তখনই এই গল্প নিয়ে ধারাবাহিক করার পরিকল্পনা করা হয়। তারা আমাকে কাজের অনুরোধ করলে না করতে পারিনি। মূলত ভালোবাসার টানেই রাজি হয়েছি।’

তবে বয়স ও শারীরিক সীমাবদ্ধতার কথা বিবেচনায় রেখে স্পষ্ট শর্ত দিয়েছেন পরান। তিনি বলেন, ‘আমার বয়স হয়েছে, দৃষ্টিশক্তিও আগের চেয়ে ক্ষীণ হয়ে এসেছে। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে আর ১৪ ঘণ্টা কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, সাড়ে চার ঘণ্টার বেশি শুটিং করতে পারব না।’

তিনি আরও বলেন, ‘বাসা থেকে বের হয়ে সব মিলিয়ে আমি বড়জোর ছয় ঘণ্টা বাইরে থাকতে পারি। এর মধ্যেই আমার শুটিংয়ের অংশটুকু শেষ করতে হবে। প্রযোজনা সংস্থাও আমার এই পরিস্থিতি মেনে নিয়েছে।’





  বিষয়:   পরান ব্যানার্জি  অভিনেতা 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy