শিল্পকলায় মাল্টিডিসিপ্লিনারি আর্ট ও থিয়েটার ফেস্টিভ্যাল ‘চেম্বার অফ বিয়িং’

অনলাইন ডেস্ক

বিনোদন

রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনে এক অনন্য মাত্রা যোগ করতে মেঘাগমপ্রিয় থিয়েটার কোম্পানি আয়োজন করতে যাচ্ছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য শিল্প

2026-04-16T17:01:31+00:00
2026-04-16T17:01:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিল্পকলায় মাল্টিডিসিপ্লিনারি আর্ট ও থিয়েটার ফেস্টিভ্যাল ‘চেম্বার অফ বিয়িং’
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:০১ পিএম   (ভিজিট : ১৫১)
চেম্বার অফ বিয়িং
X

চেম্বার অফ বিয়িং

রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনে এক অনন্য মাত্রা যোগ করতে মেঘাগমপ্রিয় থিয়েটার কোম্পানি আয়োজন করতে যাচ্ছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য শিল্প উৎসব ‘চেম্বার অফ বিয়িং’ (Chamber of Being)। 

আগামী ২৫, ২৬ ও ২৭ এপ্রিল, ২০২৬ তারিখ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হবে। থিয়েটার, সমকালীন দৃশ্যকলা এবং লাইভ মিউজিক সেশনের এক শক্তিশালী সংমিশ্রণে সাজানো হয়েছে এই আয়োজন।  
 
নাট্য প্রদর্শনী: দ্য ইনার স্টেজ
উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে প্রতিদিন একটি নাটকের দুটি করে প্রদর্শনী (বিকেল ৫:৩০ এবং সন্ধ্যা ৭:৩০) অনুষ্ঠিত হবে।

২৫ এপ্রিল (প্রথম দিন): ‘এন্ডগেম’ (Endgame) স্যামুয়েল বেকেটের এই অ্যাবসার্ড নাটকটি পরিচালনা করেছেন নওয়াজেশ আশরাফ ঈশাদ ( ডিরেক্টর জেনারেল ও আর্টিস্টিক ডিরেক্টর, মেঘাগমপ্রিয় )। অস্তিত্বের শূন্যতা ও সীমাবদ্ধতাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই নাটকটি দর্শকদের মনস্তাত্ত্বিক ভাবনায় নিমজ্জিত করবে।

২৬ এপ্রিল (দ্বিতীয় দিন): ‘বধ্যভূমি’ (Baddhovumi) জঁ-পল সার্ত্রের ‘মর স স্কাল্পটুর’ (Morts sans sepulture) অবলম্বনে নির্মিত এবং অনুবাদ করেছেন মাসুদ করিম। নাহিদ নিরব (আর্টিস্টিক ডিরেক্টর, মেঘাগমপ্রিয়) নির্দেশিত এই নাটকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নৈতিক লড়াই ও আত্মত্যাগের এক মর্মস্পর্শী আখ্যান। 

২৭ এপ্রিল (তৃতীয় দিন): ‘দ্য জু স্টোরি’ (The Zoo Story) এডওয়ার্ড আলবি’র এই কালজয়ী নাটকটি পরিচালনা করেছেন পল্লব কুমার বিশ্বাস (আর্টিস্টিক ডিরেক্টর, মেঘাগমপ্রিয়) । আধুনিক বিশ্বের একাকীত্ব এবং মানুষের সাথে মানুষের সংযোগের তীব্র আকাঙ্ক্ষা এই নাটকের মূল উপজীব্য। 

শিল্প প্রদর্শনী ও সংগীতের মূর্ছনা
নাটকের পাশাপাশি প্রতিদিন বিকেল ৪:০০ থেকে রাত ৯:৩০ পর্যন্ত জাতীয় নাট্যশালার লবিতে চলবে বহুমুখী শিল্পযজ্ঞ।

সাইলেন্ট ডায়ালগ: মেহেদী হাসান শুভ্র সহ ঢাকা ও চট্টগ্রামের বিশিষ্ট কয়েকজন শিল্পী দের চিত্রকলা ও ভাস্কর্যের এক অনন্য প্রদর্শনী। 

আনস্ক্রিপ্টেড ইকোস: উৎসবের পরিবেশকে প্রাণবন্ত করতে প্রতিদিন থাকবে লাইভ অ্যাকোস্টিক আনপ্লাগড মিউজিক সেশন। যেখানে মিউজিক পরিবেশন করবেন মুরাদ হক, ইফতেখার খান ইকা, সামি আহমেদ, চায়না পাটোয়ারী সহ চট্টগ্রামের প্রতিভাবান তরুণ ব্যান্ড শিল্পীরা।  

টিকিট ও প্রবেশাধিকার
দর্শকদের সুবিধার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে টিকিট ও পাস নির্ধারণ করা হয়েছে।

৩-দিনের কম্বো পাস: ১৫০০ টাকা (সবগুলো নাটক ও সকল প্রদর্শনী)
২-দিনের কম্বো পাস: ১০০০ টাকা। (যেকোনো দুইটি নাটক ও সকল প্রদর্শনী) 
বিজনেস পাস: ৭০০ টাকা। (যেকোনো একদিন; একটি নাটক ও সকল প্রদর্শনী)
রেগুলার পাস: ৩০০ টাকা। (একটি নাটক ও ভাস্কর্য ব্যতিত সকল প্রদর্শনী) 
স্টুডেন্ট পাস: ২৫০ টাকা। (একটি নাটক ও ভাস্কর্য ব্যতিত সকল প্রদর্শনী) 

অনলাইন টিকিট লিংক: https://quicket.me/events/chamber-of-being
তিন দিনব্যাপী মাল্টিডিসিপ্লিনারি আর্ট ও থিয়েটার ফেস্টিভ্যাল ‘চেম্বার অফ বিয়িং’ এই আয়োজন পরিচালনা করবেন এম এ সামী [ চেয়ারম্যান, মেঘাগমপ্রিয় থিয়েটার কোম্পানি। উৎসবের কো-স্পন্সর স্নোয়ী ফিট/ SnowyFit Clothing Limited ও  ড্রিংকিং পার্টনার- ডাব ডে/ Daab Day। 

‘চেম্বার অফ বিয়িং’ কেবল একটি উৎসব নয়, বরং মানুষের অস্তিত্ব ও চেতনার এক গভীর অনুসন্ধান। শিল্পের এই মহোৎসবে আপনাকে সাদর আমন্ত্রণ। 

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন
ফেসবুক ইভেন্ট: Chamber of Being Event
ইউটিউব: Meghagomprio Theatre Company
ওয়েবসাইট: meghagomprio.com





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy