চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দূর্গম পাহাড়ী এলাকা ধোপাছড়ী শীলঘাটা উচ্চ বিদ্যালয়ে ২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী, নবীন বরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসহাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিব হোসেন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন, মজিবুল হক খোকা (মেম্বর) সাবেক আহবায়ক ধোপাছড়ী ইউনিয়ন বিএনপি, মোজাম্মেল হক (মেম্বার), ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ও সমাজসেবক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য আবদুল মন্নান রানা, দৈনিক যায়যায়দিনের চন্দনাইশ প্রতিনিধি ওসমান চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, শিক্ষিকা হুমাইরা খানম, নাদের শাহ,আরিফ হোসেন, নাজিম উদ্দিন, জাহাঙ্গীর মাষ্টার, অমিত হাছান, বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন সোনালী ত্রিপুরা, ইউতাএরিন, মোঃ সাহেদ, মায়মুনা আক্তার প্রমুখ।