বিএনপিকে লাল সালাম ন্যানসির

অনলাইন ডেস্ক

বিনোদন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ছিটকে পড়েন শোবিজ অঙ্গনের তারকারা। রুমানা

2026-04-21T17:40:24+00:00
2026-04-21T17:40:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপিকে লাল সালাম ন্যানসির
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:৪০ পিএম   (ভিজিট : ৩৬)
নাজমুন মুনিরা ন্যানসি
X

নাজমুন মুনিরা ন্যানসি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ছিটকে পড়েন শোবিজ অঙ্গনের তারকারা। রুমানা মোর্শেদ কনকচাঁপা, বেবী নাজনীনদের মতো হেভিওয়েট তারকারাও পাননি মনোনয়ন। 

সোমবার (২০ এপ্রিল) থেকেই সামাজিক মাধ্যমে চর্চিত হচ্ছে বিষয়টি। এবার এ নিয়ে মুখ খুললেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। বিএনপিকে তিনি দিলেন লাল সালাম। 

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ফেসবুকে ন্যানসি লেখেন, ‘গায়িকা, নায়িকা,অভিনেত্রী,মডেল— এসব তারকাদের শো পিস না বানিয়ে ত্যাগী যোগ্য রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।’ মন্তব্যের ঘরে ন্যানসির সঙ্গে সহমত প্রকাশ করেছেন অনেকে। কেউ লিখেছেন, ‘এজন্যই আপনাকে এতো পছন্দ প্রিয় শিল্পী।’ কারও কথায়, ‘আপনার সাথে আমিও একমত।’ 

গেল ১০ এপ্রিল বিএনপি নারী সংরক্ষিত আসনে তাদের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। তিন দিনে এক হাজার তিনশো জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। তাদেরমধ্যে ছিলেন কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, দিলরুবা খান, দিঠি আনোয়ার, ফারহানা চৌধুরী, রিনা খান, রুকাইয়া জাহান চমক। কিন্তু গতকাল ২০ এপ্রিল মনোনীতদের তালিকা থেকে জানা যায় কোনো তারকার ভাগ্য খোলেনি। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy