সব নাটকের গল্পই প্রায় কাছাকাছি মনে হয় : রিচি সোলায়মান

বিনোদন রিপোর্ট

বিনোদন

টিভি নাটকে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। দীর্ঘদিন পর ‘অপূর্ণতা’ নামে ৭ পর্বের একটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি মিনারভা ফিল্মসের ইউটিউব চ্যানেলে এর প্রথম পর্ব প্রকাশ হয়েছে।

2026-04-22T16:30:28+00:00
2026-04-22T16:30:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সব নাটকের গল্পই প্রায় কাছাকাছি মনে হয় : রিচি সোলায়মান
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:৩০ পিএম   (ভিজিট : ৩৪)
রিচি সোলায়মান
X

রিচি সোলায়মান

টিভি নাটকে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। দীর্ঘদিন পর ‘অপূর্ণতা’ নামে ৭ পর্বের একটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি মিনারভা ফিল্মসের ইউটিউব চ্যানেলে এর প্রথম পর্ব প্রকাশ হয়েছে।

এ নাটক প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পভাবনা আমার কাছে ভালো লেগেছিল। আজকাল সব নাটকের গল্পই প্রায় কাছাকাছি বা একই রকমের মনে হয়। কিন্তু এ গল্প আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে। তাই এতে অভিনয় করেছি। এ ছাড়া এখানকার সময় গল্প ও নিজের চরিত্র ভালোভাবে বুঝে অভিনয় করতে হয়। যেনতেন কাজ করলে দর্শক পছন্দ করবে না।’ নাটকটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মীর রাব্বি, গোলাম রাব্বি দস্তগীর শান প্রমুখ। 

গেল ঈদে তার অভিনীত ঈদ টেলিছবি ‘ভালোবাসার অন্য নাম তুমি’ দর্শকের প্রশংসা পেয়েছে। ইফফাত আরেফীন তন্বীর রচনায় এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। মানুষ যাকে চায় তাকে পায় না, আবার যাকে পায় তাকে সে চায় না। কিন্তু যাকে পায় আশপাশের মানুষকে ভালো রাখার জন্য তাকেই মেনে নেয়, জীবনে মানিয়ে নেবার চেষ্টা করে। এটাই টেলিছবির মূল গল্প।

ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের পর এটি ‘রঙ্গন’ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচারে আসে গত ১৩ এপ্রিল। নাটকে শহীদুজ্জামান সেলিমের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রিচি সোলায়মান।

রিচি বলেন, ‘চয়নিকা দিদির নির্দেশনায় এর আগেও আমি খুব সুন্দর সুন্দর গল্পের নাটকে অভিনয় করেছি। এই টেলিফিল্মের গল্পটা যদিও আমাদের খুব চেনা জানা, কিন্তু তারপরও দিদি তার নির্মাণ দিয়েও অনন্য করে তোলার চেষ্টা করেছেন। ইউটিউবে টেলিফিল্মটি প্রচারের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। জীবনঘনিষ্ঠ গল্পের নাটকে কাজ করার আলাদা একটা ভালোলাগা কাজ করে।’





  বিষয়:   রিচি সোলায়মান  অভিনেত্রী  নাটক 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy