নিলয়-শশীর ভিন্নধর্মী নাটক ‘ভাবি’

বিনোদন রিপোর্ট

বিনোদন

সম্পর্কের এক ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভাবি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। নামভূমিকায় অভিনয় করেছেন শারমীন জোহা শশী। তার চরিত্রের নাম পারুল। পারুলের দেবরের ভূমিকায় অভিনয় করেছেন নিলয় আলমগীর। তার চরিত্রের নাম ইমরান। নাটকটি তৈরি হয়েছে কোরবানির ঈদ উপলক্ষে। প্রকাশ করা হবে ইউটিউবে।

2026-04-23T16:55:07+00:00
2026-04-23T16:55:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিলয়-শশীর ভিন্নধর্মী নাটক ‘ভাবি’
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:৫৫ পিএম   (ভিজিট : ১৪৭)
নিলয়-শশী
X

নিলয়-শশী

সম্পর্কের এক ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভাবি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। নামভূমিকায় অভিনয় করেছেন শারমীন জোহা শশী। তার চরিত্রের নাম পারুল। পারুলের দেবরের ভূমিকায় অভিনয় করেছেন নিলয় আলমগীর। তার চরিত্রের নাম ইমরান। নাটকটি তৈরি হয়েছে কোরবানির ঈদ উপলক্ষে। প্রকাশ করা হবে ইউটিউবে। 

কোহিনূর আক্তার সুচন্দার ‘হাজার বছর ধরে’ সিনেমায় টুনি চরিত্রে নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন লাক্স তারকা শশী। এরপর খিজির হায়াত খানের ‘অস্তিত্বে আমার দেশ’ সিনেমায় অভিনয় করেন শশী। একসময় নাটকেও নিয়মিত অভিনয় করতেন তিনি। শশী এখন আর নিয়মিত অভিনয় করেন না। গল্প ও চরিত্র বেছে অনেক দিন পরপর ক্যামেরার সামনে দাঁড়ান। 

এই নাটকে অভিনয় প্রসঙ্গে শশী বলেন, ‘নাটকের গল্পটা খুব ভালো লেগেছে। আমার চরিত্রটিও প্রচলিত চরিত্রের মতো নয়। চরিত্রটিতে অভিনয়ের যথেষ্ট সুযোগ আছে। মহিনের পরিচালনায় এবারই প্রথম কাজ করেছি। সে অনেক যত্ন নিয়ে কাজ করে। এসব কারণেই এই নাটকে অভিনয় করা। খুব ভালো লেগেছে কাজ করে। ক্যারিয়ারের শুরুর দিকে নিলয়ের সঙ্গে অনেক কাজ হয়েছে। প্রায় আট বছর পর তার সঙ্গে অভিনয় করলাম। সব মিলিয়েই নাটকটি আমার জন্য বিশেষ হয়ে উঠেছে। আশা করছি দর্শকেরও ভালো লাগবে।’

নির্মাতা মহিন খান বলেন, ‘আমি যখন সহকারী পরিচালক হিসেবে কাজ করতাম তখন শশী আপাকে অনেক নাটকে পেয়েছি। প্রায় ১০ বছর পর শশী আপাকে কোনো নাটকে পেলাম, তাও আবার আমারই পরিচালনায়। তিনি অত্যন্ত মেধাবী একজন অভিনেত্রী। তিনি এত সুন্দর এক্সপ্রেশন দেন, এত চমৎকার অভিনয় করেন, সংলাপ প্রক্ষেপণ করেন যা সত্যিই প্রশংসনীয়। যথারীতি নিলয় ভাইও তাঁর চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন। সব মিলিয়ে আমার জন্য নাটকটি নির্মাণ খুব সহজ হয়েছে।’

নাটকের গল্প নিয়ে অভিনেতা নিলয় আলমগীর বলেন, ‘এই নাটকে আমার চরিত্রের নাম ইমরান। তার বড় ভাই বিদেশে থাকে। সংসারের জন্য বড় ভাই টাকা পাঠায়, ইমরান সংসারের দেখাশোনা করে। ইমরান ও পারুল যেহেতু দেবর ও ভাবি, তাই তাদের মধ্যে দুষ্টুমিষ্টি একটা সম্পর্ক থাকে। বিদেশে হঠাৎ করেই মৃত্যু হয় বড় ভাইয়ের। একসময় গ্রামের মানুষ বলাবলি করে, দেবর ও ভাবির মধ্যে রয়েছে ভিন্ন কোনো সম্পর্ক।’

নির্মাতা জানিয়েছেন, শুটিং শেষে এখন নাটকটির সম্পাদনাসহ বিভিন্ন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আসছে কোরবানির ঈদে প্রকাশ করা হবে এটি।’





  বিষয়:   নিলয়-শশী  নাটক  ‘ভাবি’ 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy