হৃদয় খানের মিউজিক ভিডিও ‘পরানটা যায়’

অনলাইন ডেস্ক

বিনোদন

তরুণ নির্মাতা হৃদয় খান রাহিমের পরিচালনায় প্রথম মিউজিক ভিডিও ‘পরানটা যায়’ প্রকাশ পেয়েছে। এএন ফরহাদের কণ্ঠে গাওয়া রোমান্টিক

2026-04-23T17:36:49+00:00
2026-04-23T17:36:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হৃদয় খানের মিউজিক ভিডিও ‘পরানটা যায়’
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:৩৬ পিএম   (ভিজিট : ১১৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

তরুণ নির্মাতা হৃদয় খান রাহিমের পরিচালনায় প্রথম মিউজিক ভিডিও ‘পরানটা যায়’ প্রকাশ পেয়েছে। এএন ফরহাদের কণ্ঠে গাওয়া রোমান্টিক ঘরানার এই গানটি ইতোমধ্যে শ্রোতা-দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন গায়ক এএন ফরহাদ নিজেই। প্রেম ও অনুভূতির মিশেলে নির্মিত এই গানে প্রিয়জনের সৌন্দর্য ও তাকে ঘিরে হৃদয়ের আবেগময় চাঞ্চল্যের প্রকাশ ফুটে উঠেছে।

মিউজিক ভিডিওটিতে নৃত্য পরিচালনা করেছেন রুহুল আমিন। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন সৈয়দ মাহিন ও অবন্তিকা রহমান। চিত্রগ্রহণে ছিলেন এলাহি হোসেন সোহাগ। ভিডিওটি প্রকাশিত হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল মেলডি কিং (Melody King) এ।

গানটি প্রসঙ্গে নির্মাতা হৃদয় খান রাহিম বলেন, “এটি একটি রোমান্টিক ড্যান্স ট্র্যাক। বর্তমান প্রজন্মের দর্শকদের রুচির কথা বিবেচনা করে ভিডিওটি নির্মাণ করেছি। গানের কথা ও ভিজ্যুয়ালের মাধ্যমে ভালোবাসার উচ্ছ্বাস তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।”

গত ২১ এপ্রিল ২০২৬ ইউটিউবে প্রকাশের পর থেকেই গানটি দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে। কমেন্ট সেকশনে গানের সুর, গায়কী, আধুনিক ও রঙিন সেট ডিজাইন এবং নির্মাণশৈলী নিয়ে প্রশংসা করছেন দর্শকরা।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy