ফ্রান্সের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি সিনেমা ‘আনসিন’

বিনোদন ডেস্ক

বিনোদন

ফ্রান্সের অন্যতম জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা নিকন চলচ্চিত্র উৎসব। এ উৎসবের ১৬তম আসরে প্রায় ৬ হাজার চলচ্চিত্রের মধ্য

2026-04-25T17:24:32+00:00
2026-04-25T17:24:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফ্রান্সের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি সিনেমা ‘আনসিন’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ৫৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ফ্রান্সের অন্যতম জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা নিকন চলচ্চিত্র উৎসব। এ উৎসবের ১৬তম আসরে প্রায় ৬ হাজার চলচ্চিত্রের মধ্য থেকে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে অফিসিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনসিন’। 

এবারের উৎসবের মূল প্রতিপাদ্য ‘বিউটি’ বা সৌন্দর্য। নির্মাতা সাহিল তার চলচ্চিত্রে প্রচলিত চাক্ষুষ সৌন্দর্যের বাইরে মানবিক আবেগ ও অদৃশ্য অনুভূতিগুলোকে তুলে ধরেছেন। প্যারিসে নির্মিত এ সিনেমাটির সংলাপ সম্পূর্ণ ফরাসি ভাষায় হলেও আন্তর্জাতিক দর্শকদের জন্য এতে ইংরেজি সাবটাইটেল যুক্ত করা হয়েছে। নির্মাতার কথায়, ‘আনসিন’-এর মাধ্যমে এমন এক সৌন্দর্য খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে, যা চোখে দেখা যায় না। যে অনুভূতিগুলো আমরা প্রায়ই উপেক্ষা করি এবং যেসব মানুষকে আমরা প্রকৃত অর্থে দেখতে পাই না।

চলচ্চিত্রটির অধিকাংশ কলাকুশলীই বাংলাদেশি। সাবরিনা ইসলামের প্রযোজনায় এর চিত্রগ্রহণ করেছেন পার্বত রায়হান এবং সম্পাদনা করেছেন নিশান মাহমুদ। এতে অভিনয় করেছেন ফরাসি শিল্পী জঁ-লুক জ্যাকো, জুলিয়েট পিরোত্তে, এলিজাবেথ সেলেম এবং বাংলাদেশি অভিনেতা ইমতিয়াজ রনি।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া প্রায় ৬ হাজার চলচ্চিত্রের মধ্যে প্রথম ধাপেই ২,৫১১টি সিনেমার শর্টলিস্টে জায়গা করে নেয় ‘আনসিন’। পরে দর্শক ভোটের জন্য চলচ্চিত্রগুলো উন্মুক্ত করা হলে ব্যাপক সমর্থনে ১,১৫৮টি শর্ট ফিল্মের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে এটি।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy