গানের প্রতি আলাদা ভালোবাসা আছে : হিমি

বিনোদন রিপোর্ট

বিনোদন

এপ্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তিনি পর্দায় সাবলীল অভিনয়ে দর্শকের মন জয় করেছেন। তার শিল্পীসত্তার আরেকটি নীরব অধ্যায় লুকিয়ে আছে সুরের ভুবনে। অভিনয়ের ব্যস্ততার মাঝেও সেই পুরনো টান, সেই সুরের আহ্বান আজও তাকে ডাকে।

2026-04-25T17:32:24+00:00
2026-04-25T17:32:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গানের প্রতি আলাদা ভালোবাসা আছে : হিমি
বিনোদন রিপোর্ট
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:৩২ পিএম   (ভিজিট : ৯৬)
জান্নাতুল সুমাইয়া হিমি
X

জান্নাতুল সুমাইয়া হিমি

এপ্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তিনি পর্দায় সাবলীল অভিনয়ে দর্শকের মন জয় করেছেন। তার শিল্পীসত্তার আরেকটি নীরব অধ্যায় লুকিয়ে আছে সুরের ভুবনে। অভিনয়ের ব্যস্ততার মাঝেও সেই পুরনো টান, সেই সুরের আহ্বান আজও তাকে ডাকে। 

রাজধানীর গেন্ডারিয়ায় কচি-কাঁচায় ছোটবেলায় গান, নাচ ও আবৃত্তির সঙ্গে পরিচয়। সেখান থেকেই মূলত মিডিয়ায় কাজ করার প্রতি তার আগ্রহের বীজ রোপণ হয়। শিক্ষাজীবনও ছিল সুসংগঠিত। পুরান ঢাকার ‘মনিজা রহমান গার্লস হাইস্কুল’-এ প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা, পরে বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ক্যামব্রিয়ান কলেজ থেকে এইচএসসি এবং ২০২২ সালে নর্থসাউথ থেকে বিবিএ সম্পন্ন করেন তিনি।

অভিনয় জগতে তার পরিচিতি আসে চ্যানেল আইয়ে প্রচারিত ‘মোহর আলী’ ধারাবাহিক নাটকের মাধ্যমে। এরপর ধীরে ধীরে নিজের অবস্থান মজবুত করেন। ‘হঠাৎ দেখা’ সিনেমা ছিল তার প্রথম চলচ্চিত্র, যা কলকাতার একটি প্রযোজনা। তবে এরপর আর বড় পর্দায় তাকে দেখা যায়নি।

যদিও অভিনয়ই হয়ে উঠেছে তার মূল পরিচয়, তবুও সংগীত তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। ছোটবেলায় কচি-কাঁচা ও ছায়ানটে গান শেখার মধ্য দিয়ে সংগীতচর্চার ভিত্তি তৈরি হয়। সাধনা মিত্রের কাছে তার গানে হাতেখড়ি। যিনি প্রথম বুঝতে পেরেছিলেন হিমির কণ্ঠের সম্ভাবনা। পরবর্তী সময়ে ফেরদৌস আরার কাছে তালিম নিয়ে প্রায় ছয়-সাত বছর সংগীতের চর্চা করেন তিনি। 

তবে শেষ পর্যন্ত গায়িকা নয়, অভিনেত্রী হিসেবেই নিজের ক্যারিয়ার গড়ে তোলার সিদ্ধান্ত নেন। অভিনয়ে প্রতিষ্ঠিত হওয়ার পরও গান থেকে পুরোপুরি সরে যাননি হিমি। বরং নিজের অভিনীত ‘পরান পাখি’ নাটকের জন্য গাওয়া একই শিরোনামের মৌলিক গান দিয়ে শ্রোতাদের প্রশংসা কুড়ান। এরপর ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ‘তুমি আমায় ভালোবেসো’ শিরোনামের গান পরিবেশন করেন। 

সর্বশেষ ভালোবাসা দিবসে প্রকাশিত ‘দুজন দুজনার’ গানটিও পেয়েছে দর্শক-শ্রোতার সাড়া। মাত্র তিনটি মৌলিক গান দিয়েই তিনি প্রমাণ করেছেন অভিনয়ের পাশাপাশি সংগীতেও তার আলাদা সম্ভাবনা রয়েছে। ব্যস্ত শুটিং সূচির ফাঁকেও যখনই সময় মেলে, হারমোনিয়াম নিয়ে বসে পড়েন হিমি। নিজের মতো করে ফিরে যান সেই সুরের কাছে, যেখান থেকে তার শিল্পীসত্তার শুরু।

হিমি বলেন, ‘যেহেতু ছোটবেলায় গান শিখেছি, তাই গানের প্রতি আলাদা ভালোবাসা আছে। সময়-সুযোগ পেলে এখনো হারমোনিয়াম নিয়ে বসে পড়ি, গানের চর্চা করি।’





  বিষয়:   অভিনেত্রী  জান্নাতুল সুমাইয়া হিমি  নাটক 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy