চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৫ এপ্রিল) বিকেলে

2026-04-26T15:31:40+00:00
2026-04-26T15:56:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৩:৩১ পিএম  আপডেট: ২৬.০৪.২০২৬ ৩:৫৬ পিএম  (ভিজিট : ১৮৩)
চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গাঁজাসহ স্বামী সহ স্ত্রী গ্রেফতার
X

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গাঁজাসহ স্বামী সহ স্ত্রী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সদর মডেল থানাধীন চকঝগড়ু ড্রেনপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মৃত টানু বিশ্বাসের ছেলে মোঃ রাকিব আলী (৪৮) এবং তার স্ত্রী মোসাঃ জমিলা বেগম (৪০)। জমিলা বেগম বর্তমানে সদর থানার চকঝগড়ু ড্রেনপাড়া এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর মডেল থানার এসআই এস.এম. রাসেল কবিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিকেলে এলাকায় মাদক উদ্ধার ডিউটি করছিলেন। বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, চকঝগড়ু ড্রেনপাড়া এলাকায় জমিলা বেগমের বসতবাড়িতে বিক্রির উদ্দেশ্যে গাঁজা মজুত রাখা হয়েছে।সংবাদ পেয়ে বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি বস্তাসহ পালানোর চেষ্টাকালে পার্শ্ববর্তী জনৈক রাসেলের বাড়ির প্রাচীরের কাছ থেকে রাকিব ও জমিলা দম্পতিকে হাতেনাতে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে রাকিবের হাতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৯টি প্যাকেটে মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৬৫ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মামলা সূত্রে জানা যায়: ঘটনার পর পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছে (মামলা নং-৩৭, তারিখ: ২৫/০৪/২০২৬)। 

অভিযানে এসআই রাসেল কবিরের সঙ্গে এএসআই মাজেদুর রহমান, আমিনুল ইসলাম, সামিউর রহমান ও নারী কনস্টেবল মাসুমা খাতুনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। 

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy