আমি কখনো হাল ছাড়ি নাই : মিম

বিনোদন রিপোর্ট

বিনোদন

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দেড় দশকের বেশি সময় কাটিয়ে দিয়েছেন শোবিজে। অভিনয় করেছেন ভারতীয় সিনেমাতেও। পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। তবে এই তার এই পথচলা মোটেই সহজ ছিলো না।

2026-04-27T16:39:32+00:00
2026-04-27T16:39:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমি কখনো হাল ছাড়ি নাই : মিম
বিনোদন রিপোর্ট
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৫২)
বিদ্যা সিনহা মিম
X

বিদ্যা সিনহা মিম

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দেড় দশকের বেশি সময় কাটিয়ে দিয়েছেন শোবিজে। অভিনয় করেছেন ভারতীয় সিনেমাতেও। পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। তবে এই তার এই পথচলা মোটেই সহজ ছিলো না। 

সম্প্রতি নতুন একটি প্রতিষ্ঠানের ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন মিম। প্রতিষ্ঠানটির সঙ্গে যোগদান পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের ক্যারিয়ারের চড়াই উতরাই এবং টিকে থাকার গল্প নিয়ে কথা বলেছেন তিনি। তার মতে, সাফল্যের চূড়ায় পৌঁছানোর চেয়ে সেখানে স্থির থাকাটাই সবচেয়ে বড় পরীক্ষা। তিনি বলেন, ‘আমি কখনো হাল ছাড়ি নাই। এটা এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গাটা উইনার হতেও অনেক কষ্ট করতে হয়, বাট তার থেকেও বেশি কষ্ট আসলে জায়গাটা ধরে রাখা।’

ধৈর্য এবং নিয়মানুবর্তিতাই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। দীর্ঘ পথচলার বিষয়ে তিনি বলেন, আমার যেই জার্নিটা, এখানে অতটুকু পর্যন্ত ধৈর্য ডিসিপ্লিন সবকিছু মেইনটেইন করে কাজ করে যাচ্ছি বিধায় হয়তো এখনো পর্যন্ত টিকে আছি।’ প্রতিটি মানুষের জীবনেই ব্যর্থতা আসে এবং কাজ থমকে যায়। মিমও এর ব্যতিক্রম নন। তবে প্রতিকূল পরিস্থিতিতে দমে যাওয়ার পাত্রী তিনি নন।

এই অভিনেত্রী বলেন, ‘ আমি কখনো আসলে হাল ছাড়ি নাই। আমি সবসময় নিজেকে অনেক উৎসাহ দিতে থাকি কাজের।’ বর্তমানে মিমের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব ফিল্ম। এর মধ্যে ‘মালিক’ সিনেমায় তার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ। সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে। এছাড়া ‘দিগন্তে ফুলের আগুন’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন মিমি। এর মধ্যে শেষ ‘লাইফ লাইন’ সিরিজের শুটিং।

নতুন কাজ ও মাঝে কিছুটা বিরতির বিষয়ে মিম বলেন, ‘মাঝে কিছু সময় আমার বিরতি ছিল। এর মধ্যে আমি শুধু গল্প দেখেছি। তবে আমার কাছে মনে হয়েছে এই গল্পগুলো আমার জন্য নয়। তাই কাজ হয়নি। তবে কয়েকটি কাজ করছি। নির্মাতাদের থেকে এখনই সেগুলো সম্পর্কে বলতে নিষেধ করা আছে তাই বলছি না। ঠিক সময়ে অবশ্যই জানানো হবে।’





  বিষয়:   চিত্রনায়িকা  বিদ্যা সিনহা মিম  অভিনয় 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy