জমকালো আয়োজনে শুরু হচ্ছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব

হাসান মোল্লা

বিনোদন

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর শুরু হতে যাচ্ছে আগামী ১২ মে। জমকালো এই

2026-04-27T19:15:23+00:00
2026-04-27T19:15:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জমকালো আয়োজনে শুরু হচ্ছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব
হাসান মোল্লা
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:১৫ পিএম   (ভিজিট : ৯৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর শুরু হতে যাচ্ছে আগামী ১২ মে। জমকালো এই আয়োজন চলবে ২৩ মে পর্যন্ত। ফ্রান্সের প্যারিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের আনুষ্ঠানিক লাইনআপ ঘোষণা করা হয়েছে। 
এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছেন ২১ জন নির্মাতা। সর্বোচ্চ সম্মাননা পাম দ্যর জয়ের দৌড়ে রয়েছেন বিশ্বখ্যাত নির্মাতারা। তাদের মধ্যে আছেন আসগর ফারহাদি, পেদ্রো আলমোদোভার, হিরোকাজু কোরে-এডা এবং পাওয়েল পাওলিকোভস্কি।

এবারের আসরে আন্তর্জাতিক ও স্বাধীন ধারার সিনেমাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একমাত্র মার্কিন নির্মাতা হিসেবে অংশ নিচ্ছেন ইরা স্যাক্স। তার সিনেমা দ্য ম্যান আই লাভ ইতোমধ্যেই আলোচনায় রয়েছে।প্রতিযোগিতার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ফিয়র্ড, ফাদারল্যান্ড, প্যারালাল টেলস এবং অল অব আ সাডেন।

এছাড়া হিরোকাজু কোরে-এডার শিপ ইন দ্য বক্সও রয়েছে আলোচনায়।উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরির রোমান্টিক সিনেমা দ্য ইলেকট্রিক কিস। বিশেষ প্রদর্শনীতে থাকছে জন ট্রাভোল্টা। 




Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy