রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার আগামীকাল

বিনোদন রিপোর্ট

বিনোদন

আগামীকাল শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে পাহাড়-নদী-লেক আর ঝরনা ঘেরা পর্যটনের অপার সম্ভাবনার জেলা রাঙামাটিতে

2026-04-30T14:52:27+00:00
2026-04-30T14:52:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার আগামীকাল
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ২:৫২ পিএম   (ভিজিট : ১৭২)
হানিফ সংকেত
X

হানিফ সংকেত

আগামীকাল শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে পাহাড়-নদী-লেক আর ঝরনা ঘেরা পর্যটনের অপার সম্ভাবনার জেলা রাঙামাটিতে ধারণকৃত ইত্যাদি। রাঙামাটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিজিবি সেক্টর হেডকোয়ার্টারের অভ্যন্তরে লেক, সবুজ বনানী-পাহাড় আর অসাধারণ নৈসর্গিক দৃশ্য পরিবেষ্টিত সুউচ্চ হেলিপ্যাডে রাঙামাটির ঐতিহ্যের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা আলোকিত মঞ্চের সামনে হাজার হাজার দর্শক নিয়ে প্রশংসিত এই বিশেষ পর্বটি ধারণ করা হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে।

ইত্যাদির এই পর্বে দেশের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ বৈচিত্র্য আর রাঙামাটির চোখ জুড়ানো রঙ নিয়ে একটি বহুশ্রুত জনপ্রিয় গান ‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো...’ গেয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী এবং রাঙামাটির চমচমি দেওয়ান। সাথে ছিলেন স্থানীয় শিল্পীবৃন্দ। এছাড়াও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রয়েছে একটি ব্যতিক্রমী নাচ।

বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদি’র এই পর্বে রয়েছে বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। রয়েছে ফেসবুকের ভিন্নতর ব্যবহারের মাধ্যমে অসহায় মানুষকে সেবা দিতে এগিয়ে আসা সিরাজগঞ্জের যুবক মামুন বিশ্বাসের উপর একটি প্রতিবেদন। রয়েছে রাঙামাটির বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনাচার এবং রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর উপর তথ্যভিত্তিক প্রতিবেদন। এছাড়াও এবারের বিদেশি প্রতিবেদন করা হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ ও বন্যা প্রতিরোধ প্রকল্প নেদারল্যান্ডসের ডেল্টা ওয়ার্কসের ওপর।

ইত্যাদি’র দর্শক বাছাই করা হয়েছে রাঙামাটিকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে। দ্বিতীয় পর্বে স্থানীয় ঐতিহ্যবাহী বিভিন্ন বিলুপ্তপ্রায় বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচিতি ও স্থানীয় গানের মিউজিক শুনে সেই গান পরিবেশনের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়।

নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদি’র বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে নানি-নাতি, মামা-ভাগ্নে ও চিঠিপত্র বিভাগ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পর্বটি কেয়া কসমেটিকসের সৌজন্যে প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy