লৌহজংয়ে এক কেজি গাঁজা ও বিদেশি মদসহ পুলিশের হাতে আটক ২

লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজা ও বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার সকাল সাড়ে ১০টায়

2026-05-02T11:55:43+00:00
2026-05-02T11:55:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লৌহজংয়ে এক কেজি গাঁজা ও বিদেশি মদসহ পুলিশের হাতে আটক ২
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১১:৫৫ এএম   (ভিজিট : ৪১)
লৌহজংয়ে এক কেজি গাঁজা ও বিদেশি মদসহ পুলিশের হাতে আটক ২
X

লৌহজংয়ে এক কেজি গাঁজা ও বিদেশি মদসহ পুলিশের হাতে আটক ২

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজা ও বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার দক্ষিণ মশদগাঁও এলাকায় পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আ. মান্নান খান (৬৫), তিনি উপজেলার হাট ভোগদিয়া এলাকার আ. আজিজ খানের ছেলে এবং সাগর খাঁ (২৩), দক্ষিণ মশদগাঁও এলাকার রশিদ খাঁর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মশদগাঁও এলাকায় সাগর খাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় আ. মান্নান খান ও সাগর খাঁকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ৭৫০ মিলি পরিমাণ বিদেশি ভদকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের মতে, এলাকায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy