তিতাস থেকে চুরি হওয়া পিকআপ ফেনীতে উদ্ধার: আটক-২

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার তিতাসের জিয়ারকান্দি থেকে চুরি হওয়া পিকআপ শুক্রবার দিবাগত রাতে ফেনী থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় দুই

2026-05-02T14:08:25+00:00
2026-05-02T14:08:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তিতাস থেকে চুরি হওয়া পিকআপ ফেনীতে উদ্ধার: আটক-২
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ২:০৮ পিএম   (ভিজিট : ৬৮)
তিতাস থেকে চুরি হওয়া পিকআপ ফেনীতে উদ্ধার: আটক-২
X

তিতাস থেকে চুরি হওয়া পিকআপ ফেনীতে উদ্ধার: আটক-২

কুমিল্লার তিতাসের জিয়ারকান্দি থেকে চুরি হওয়া পিকআপ শুক্রবার দিবাগত রাতে ফেনী থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় দুই চোরকে আটক করা হয়েছে। 

আটককৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার জিয়ারকান্দি ঈদগা সংলগ্ন রাস্তায় (ঢাকা মেট্রো-ড-১১-২৬৭৪) পিকআপ গাড়িটি পার্কিং করা ছিল। শুক্রবার ভোরে পিকআপটি চুরি হয়ে যায়। একই দিন সকালে গাড়ির মালিক জিয়ারকান্দি গ্রামের নাঈম হোসেন থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

সিসি টিভির ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় শুক্রবার দিবাগত রাত ৯টায় ফেনীর আমিন বাজার থেকে পিকআপটি উদ্ধার করা হয়। 

এসময় পিকআপে থাকার দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকৃতরা হলেন, দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকারপুর গ্রামের মৃত মোহাম্মদ সওদাগর মিয়ার ছেলে মো. জুবায়ের হোসেন (২৪) ও একই উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিংগুলা গ্রামের আলী হোসেনের ছেলে মো. আল আমিন (২০)।

তিতাস থানার অফিসার ইনচার্জ মো. মফিজ উদ্দিন জানান, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনাসহ তথ্য-প্রযুক্তির মাধ্যমে ফেনী থেকে দ্রুতমত সময়ে পিকআপটি উদ্ধার করা হয়েছে। চুরির সাথে জড়িত থাকায় দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজন উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy