ঈদের পর দেশে মুক্তি পেল নতুন সিনেমা

বিনোদন ডেস্ক

বিনোদন

এক মাস পেরিয়ে গেলেও রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো এখনো চলছে হলে। এর মধ্যে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে

2026-05-02T19:48:56+00:00
2026-05-02T19:48:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদের পর দেশে মুক্তি পেল নতুন সিনেমা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৭:৪৮ পিএম   (ভিজিট : ৯১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


এক মাস পেরিয়ে গেলেও রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো এখনো চলছে হলে। এর মধ্যে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা ‘আতরবিবিলেন’ ও ‘মানুষটিকে দেখ’। এ ছাড়া, সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পেল হলিউড সিনেমা ‘দ্য ডেভিল ওয়্য়ারস প্রাডা টু’।

আতরবিবিলেন

আতরবিবি নামের এক প্রান্তিক নারীর জীবনসংগ্রাম নিয়ে তৈরি হয়েছে ‘আতরবিবিলেন’। স্বাভাবিক ও সুন্দর জীবনের স্বপ্ন দেখে সে, কিন্তু বাস্তবতার কঠিন চাপে বারবার প্রতারিত হতে হয় আতরবিবিকে। সমাজের ভদ্রবেশী স্বার্থান্বেষী মানুষের বিরুদ্ধে তার লড়াই এবং প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে চলার গল্পই এই সিনেমার মূল উপজীব্য। এর মাধ্যমে প্রান্তিক নারীদের কঠিন বাস্তবতা ও সংগ্রামের চিত্র ফুটে উঠেছে পর্দায়।

আতরবিবিলেন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারজানা সুমি। সিনেমাটির প্রযোজকও তিনি। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন মুস্তফা প্রকাশ, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল প্রমুখ। আতরবিবিলেন পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তিনি।

মানুষটিকে দেখ

সেরিব্রাল পালসি সম্পর্কে বিদ্যমান কুসংস্কার ও সামাজিক কলঙ্ক দূর করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সাধারণ মানুষের সংবেদনশীলতা বৃদ্ধি করার উদ্দেশ্যে নির্মিত হয়েছে ‘মানুষটিকে দেখ’। ইংরেজি নাম ‘সি দ্য পারসন’। পরিচালনা করেছেন গাজী রাকায়েত। এটি তাঁর পরিচালিত তৃতীয় সিনেমা। এর আগে তিনি বানিয়েছেন ‘মৃত্তিকা মায়া’ এবং ‘গোর’।

মানুষটিকে দেখ সিনেমার কেন্দ্রীয় চরিত্র ফরিদা নামের এক তরুণী। সে সেরিব্রাল পালসিতে আক্রান্ত। হুইলচেয়ারে চলাফেরা করতে হয় তাকে। সমাজের অবহেলা ও তুচ্ছতাচ্ছিল্যের মধ্যেও সে দমে যায় না; বরং এমন রোগে আক্রান্ত মানুষের অধিকার আদায়ে সংগ্রামে নামে। এই সংগ্রামে তার সঙ্গে যুক্ত হয় ফিরোজ নামের এক তরুণ। সে কাজ করে পথশিশুদের নিয়ে। তাদের যৌথ লড়াইয়ের গল্পই উঠে এসেছে চলচ্চিত্রে।
সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (সিআরপি) অর্থায়নে নির্মিত এই চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাশনা শারমিন কেমি, তাহমিদ আরেফিন হক, তারিক আনাম খান, মিলি বাশার, মামুনুর রশীদ, রহমত আলী, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, লারা লোটাস, এহসানুর রহমান, কাজী নওশাবা, রাজীব সালেহীন প্রমুখ। এ ছাড়া অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর।

‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা টু’

২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’। ফ্যাশনের চাকচিক্য, প্রতিযোগিতা, উচ্চাকাঙ্ক্ষা আর ব্যক্তিগত জীবনের ভারসাম্য সবকিছুর নিখুঁত মেলবন্ধন ঘটেছিল সিনেমাটিতে। ডেভিড ফ্রাঙ্কেল পরিচালিত আমেরিকান কমেডি ড্রামা সিনেমাটি বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল। দুই দশক পর মুক্তি পেলএই সিনেমার সিকুয়েল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা টু’। একই দিনে দেশের সিনেপ্লেক্সেও মুক্তি পেল সিনেমাটি। আগের সিনেমার ধারাবাহিকতায় এটিও পরিচালনা করেছেন ডেভিড ফ্রাঙ্কেল। সিনেমার প্রধান আকর্ষণ হলিউডের তিনজন জনপ্রিয় তারকা মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে ও এমিলি ব্লান্ট। আরও অভিনয় করেছেন স্ট্যানলি টুসি, জাস্টিন থেরাক্স, কেনেথ ব্রানা, ট্রেসি থমাস প্রমুখ।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy