আমাদের ভাইরাল করেই তো সংসার চলে : শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

বিনোদন

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময়ে সমালোচনা আর কটাক্ষের মুখে পড়তে হয় টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। তবে এবার আর নীরব

2026-05-03T17:24:19+00:00
2026-05-03T17:24:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমাদের ভাইরাল করেই তো সংসার চলে : শ্রাবন্তী
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ৯৯)
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়
X

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময়ে সমালোচনা আর কটাক্ষের মুখে পড়তে হয় টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। তবে এবার আর নীরব থাকলেন না তিনি। ট্রোলারদের উদ্দেশে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানালেন এই অভিনেত্রী।

 সম্প্রতি ‘এরাও মানুষ’ ছবির শুটিং শেষ করে গণমাধ্যমের মুখোমুখি হন শ্রাবন্তী। সেখানে তিনি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও তার আকস্মিক মৃত্যু নিয়ে কথা বলেন। একই সঙ্গে প্রয়াত রাহুলকে ঘিরে সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চলা কটূ মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শ্রাবন্তী বলেন, ‘যারা এগুলো করছে, তাদের মাথায় সমস্যা আছে। প্রিয়াঙ্কা আমার খুব পছন্দের একজন মানুষ। ও এত মিষ্টি, শক্তিশালী একজন মা। একজন মাকে যে কতটা শক্ত থাকতে হয়, সেটা সবাই বোঝে না।’ তিনি আরও বলেন, ‘লোকে তো বলবেই। অনেকেই আছেন, বিশেষ করে কিছু নারী-যারা নিজেরাও মা, কিন্তু কাজ না থাকায় অন্যকে নিয়ে নিন্দা করেই সময় কাটান। নিজের ফ্রাস্ট্রেশন অন্যের ওপর ঢেলে দেন।’

সবচেয়ে আলোচিত মন্তব্যটি করে বলেন, ‘আমাদের ভিডিও ভাইরাল করেই তো অনেকের সংসার চলে, মাছের ঝোলটা রান্না করে খায়। তাই আমরা তো তাদের একটু সাহায্যই করছি।’

এদিকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে আবেগাপ্লুত শ্রাবন্তী বলেন, ওর শেষ ছবি ‘এরাও মানুষ’। আউটডোরে অনেকদিন শুটিং করেছি। একটা পরিবারের মতো ছিল পুরো টিম। এখনো বিশ্বাস করতে কষ্ট হয় তিনি নেই। মাঝে মাঝে মনে হয় উনি এখনও আছেন।

তিনি আরও জানান, এই ছবিতে জিতু কামাল ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে প্রধান চরিত্রে দেখা যাবে। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়সহ অনেকে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy