দাম্পত্য জীবনের ইতি টানলেন এভেলিন শর্মা

বিনোদন ডেস্ক

বিনোদন

পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বলিউড অভিনেত্রী এভেলিন শর্মা। গতকাল স্বামী তুশান ভিন্দির সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। তবে এই বিচ্ছেদ দুইজনের সমঝোতার ভিত্তিতে হয়েছে বলে জানিয়েছেন এভেলিন।

2026-05-03T17:29:55+00:00
2026-05-03T17:29:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাম্পত্য জীবনের ইতি টানলেন এভেলিন শর্মা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৫:২৯ পিএম   (ভিজিট : ১৩৪)
এভেলিন শর্মা
X

এভেলিন শর্মা

পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বলিউড অভিনেত্রী এভেলিন শর্মা। গতকাল স্বামী তুশান ভিন্দির সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। তবে এই বিচ্ছেদ দুইজনের সমঝোতার ভিত্তিতে হয়েছে বলে জানিয়েছেন এভেলিন। বিচ্ছেদের খবর জানালেও স্বামীর সঙ্গে আলাদা হওয়ার কারণ নিয়ে বিস্তারিত কিছু কথা বলেননি অভিনেত্রী। বরং এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার আহ্বান জানিয়েছেন এভেলিন।

এক সাক্ষাৎকারে এভেলিন শর্মা বলেন, দাম্পত্য সম্পর্কের ইতি টানলেও তারা একে অপরের প্রতি সম্মান বজায় রেখেছেন। দুই সন্তানের (মেয়ে আভা ও ছেলে আরডেন) দায়িত্ব তারা যৌথভাবে পালন করবেন। পাশাপাশি ভবিষ্যতেও বন্ধু হিসেবে সম্পর্ক রাখার চেষ্টা করবেন বলেও জানান এই অভিনেত্রী।

জানা গেছে, ২০১৮ সালে পরিচয় হয় এভেলিন ও তুশান ভিন্দির। পরের বছর বাগদান এবং ২০২১ সালে বিয়ে করেন তারা। পেশায় ডেন্টাল সার্জন তুশান অস্ট্রেলিয়াভিত্তিক এবং নিজের ব্যক্তিগত জীবনকে মিডিয়ার আড়ালেই রাখতে পছন্দ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই পারিবারিক মুহূর্ত শেয়ার করতেন এভেলিন। সর্বশেষ পোস্টে সন্তানদের সঙ্গে সময় কাটানোর কিছু মুহূর্ত তুলে ধরে তিনি জীবনের ব্যস্ততার মাঝেও ছোট ছোট আনন্দকে গুরুত্ব দেওয়ার বার্তা দেন।

‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমা অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত হন এভেলিন। এরপর ‘টার্ন লেফ্ট’, ‘ফ্রম সিডনি উইথ লাভ’, ‘ম্যায় তেরা হিরো’, ‘কুচ কুচ লোচা হ্যায়’, ‘পার্টি নোন স্টপ’ সিনেমায় দেখা দেছে তাকে। সর্বশেষ  ‘কিসসেবাজ’, ‘এক্স রে: দ্য ইনার ইমেজ ও ‘সাহো’ সিনেমায় অভিনয় করেন তিনি। সব মিলিয়ে, পারস্পরিক সম্মান ও সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি- এমনটাই জানিয়েছেন এভেলিন শর্মা। 





  বিষয়:   এভেলিন শর্মা  অভিনেত্রী  বলিউড 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy