প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৬:৫৯ পিএম (ভিজিট : ১৪১)

X
সারিয়াকান্দিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল
বগুড়ার সারিয়াকান্দিতে ২০২৬ সালের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বিকেলে সারিয়াকান্দি পাবলিক মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রতিনিধি) উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর বিএনপি সভাপতি শাহাদত হোসেন সনি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরাসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং শিক্ষা দপ্তরের কর্মকর্তারা।
বালিকা বিভাগে নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে। বালক বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ক্ষুদ্র বলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে চর আগবোহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পুরস্কার বিতরণকালে বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। প্রতিটি শিশুকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানানো হয়।