ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

বিনোদন রিপোর্ট

বিনোদন

‘লিপস্টিক’ ও ‘টগর’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। তবে আদর ও পূজা প্রথম

2026-05-05T16:36:44+00:00
2026-05-05T16:36:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’
বিনোদন রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:৩৬ পিএম   (ভিজিট : ৯২)
আদর আজাদ ও পূজা চেরি
X

আদর আজাদ ও পূজা চেরি

‘লিপস্টিক’ ও ‘টগর’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। তবে আদর ও পূজা প্রথম একসঙ্গে অভিনয় করেন আলোক হাসানের ‘নাকফুলের কাব্য’ সিনেমায়। ২০২৪ সালে তৎকালীন সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় সিনেমাটি। শুটিং শুরু হয়েছিল তারও দুই বছর আগে। এত দিনেও মুক্তি পায়নি সিনেমাটি। অবশেষে মুক্তির ঘোষণা এল নাকফুলের কাব্য সিনেমার। এই কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে নাকফুলের কাব্য। নির্মাতা জানান, সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করা একটি অমর প্রেম ও বিরহের গল্প দেখা যাবে সিনেমাটিতে। গল্প লিখেছেন ফেরারী ফরহাদ। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই সিনেমার নাম শুরুতে ছিল নাকফুল। তবে সেন্সর বোর্ডের আপত্তিতে নাম বদল করতে হয়। সে সময় পরিচালক জানিয়েছিলেন একই নামে আরেকটি সিনেমা থাকায় নাম পরিবর্তন করতে হয়েছে তাদের।

ঈদে মুক্তির ঘোষণা দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান বলেন, ‘বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড সব সময়ই নান্দনিক ও পারিবারিক সিনেমা নির্মাণের প্রতি যত্নশীল ও দায়বদ্ধ। এই সিনেমাটিতেও দর্শকেরা একটি নিরেট বাংলাদেশি গল্পের অসাধারণ নির্মাণ দেখতে পাবেন। আশা করি সবাই পরিবারসহ হলে এসে সিনেমাটি উপভোগ করে তাদের ঈদ উদ্যাপনকে আরও আনন্দময় করে তুলবেন।’

সিনেমাটি নিয়ে পূজা চেরি বলেন, ‘এই গল্পটি আমার হৃদয়ের খুব কাছের। এখানে প্রেম, কষ্ট আর স্বপ্ন-সবকিছুই খুব বাস্তবভাবে ফুটে উঠেছে। আমি বিশ্বাস করি দর্শকরা চরিত্রটির সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারবেন এবং সিনেমাটি তাদের মনে দাগ কাটবে।’ রোমান্টিক-কমেডি ঘরানার ‘নাকফুলের কাব্য’ সিনেমায় আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, আলীরাজসহ অনেকে।

এদিকে ঈদুল আযহায় পূজা চেরি অভিনীত ‘মাসুদ রানা’ সিনেমাও মুক্তি পেতে যাচ্ছে। এতে পুরোদস্তুর অ্যাকশন গার্লের ভূমিকায় দেখা যাবে পূজাকে। সিনেমায় নিজের অভিনয় নিয়ে পূজা চেরি বলেছিলেন, ‘আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এ জন্য ফাইট প্র্যাকটিস করছি। আয়নার সামনে দাঁড়িয়ে সোহানার মতো অভিনয় করছি। আমার আগের সিনেমাগুলোয় দর্শক যেভাবে আমাকে দেখছেন, এ সিনেমাতে ভিন্ন এক পূজাকে দেখবেন। পুরো একজন অ্যাকশন লেডি হিসেবে দর্শক দেখতে পাবেন আমাকে।’

নাকফুলের কাব্য ছাড়াও ঈদে মুক্তির তালিকায় আছে হাফ ডজনের বেশি সিনেমা। প্রতি ঈদের মতো এবারও ঈদে হাজির হবেন শাকিব খান। আজমান রুশোর ‘রকস্টার’ সিনেমায় তাঁকে দেখা যাবে রকস্টারের চরিত্রে। এ ছাড়া সাইফ চন্দনের ‘মালিক’, জাজ মাল্টিমিডিয়ার ‘মাসুদ রানা’, প্রসূন রহমানের ‘শেকড়’, জাহিদ জুয়েলের ‘পিনিক’ ও তন্ময় সূর্যর ‘হাঙর’ সিনেমার মুক্তির কথা শোনা যাচ্ছে ঈদে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy