ওমর সানীকে শুভেচ্ছা জানালেন মৌসুমী

বিনোদন রিপোর্ট

বিনোদন

নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ওমর সানী। রুপালি পর্দায় যার উপস্থিতি একসময় ছিল দর্শকের ভালোবাসার আরেক নাম।

2026-05-06T16:48:40+00:00
2026-05-06T16:48:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ওমর সানীকে শুভেচ্ছা জানালেন মৌসুমী
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৪:৪৮ পিএম   (ভিজিট : ৭২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ওমর সানী। রুপালি পর্দায় যার উপস্থিতি একসময় ছিল দর্শকের ভালোবাসার আরেক নাম। দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে তার নিরবচ্ছিন্ন পথচলা, অসংখ্য ব্যবসাসফল সিনেমা আর চরিত্রের বৈচিত্র্য তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। 

১৯৬৯ সালের ৬ মে, বরিশালে জন্মগ্রহণ করেন ওমর সানী। তবে এবারের জন্মদিনটা তার জন্য একটু অন্যরকম। দেশে একাই দিনটি কাটিয়েছেন। প্রিয় মানুষগুলো- স্ত্রী মৌসুমী, ছেলে-মেয়ে রয়েছেন দূরদেশ যুক্তরাষ্ট্রে। তবু দূরত্ব যেন ভালোবাসার বাধা হতে পারেনি। মার্কিন মুলুক থেকে কেক কেটে একটি ভিডিও বার্তার মাধ্যমে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমী। ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, ভক্তদের ভালোবাসায় ভরে উঠেছে মন্তব্যের ঘর। 

ভক্তদের পাশাপাশি নিজেও সেই ভিডিওর নিচে মন্তব্য করেছেন ওমর সানী। স্ত্রীর প্রতি ভালোবাসা জানিয়ে লিখেছেন, ‘অনেক ধন্যবাদ তোমাকে- তোমার মাঝেই, তোমাদের মাঝেই খুঁজে পাই আমাকে।’ 

জন্মদিন নিয়ে বরাবরই খুব একটা আয়োজন করেন না ওমর সানী। এর পেছনে রয়েছে ব্যক্তিগত এক বেদনার স্মৃতি। মে মাসের ২৩ তারিখ তার মায়ের মৃত্যুবার্ষিকী। তাই এই মাসজুড়ে আনন্দের চেয়ে শোকই বেশি ছায়া ফেলে তার মনে। 

১৯৯৬ সালে ভালোবেসে বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে। দীর্ঘ দাম্পত্য জীবনে তারা হয়ে উঠেছেন শোবিজের অন্যতম আলোচিত ও সফল দম্পতি। তাদের সংসার আলো করে রয়েছে- এক পুত্র ও এক কন্যা। 

উল্লেখ্য, ১৯৯২ সালে ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ওমর সানীর। এরপর একের পর এক হিট সিনেমায় অভিনয় করে রোমান্টিক ও অ্যাকশন হিরো হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। ২০০৩ সালে ‘ওরা দালাল’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন তিনি, যেখানে তার বিপরীতে ছিলেন শাকিব খান।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy