বীভৎস ও অশালীন দৃশ্য: ‘প্রিন্স’ সিনেমার সেন্সর স্থগিত করল সার্টিফিকেশন বোর্ড

বিনোদন রিপোর্ট

বিনোদন

বীভৎসতা ও অশালীনতার অভিযোগে জটিলতায় পড়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। ছবিটির

2026-05-07T17:22:31+00:00
2026-05-07T17:22:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বীভৎস ও অশালীন দৃশ্য: ‘প্রিন্স’ সিনেমার সেন্সর স্থগিত করল সার্টিফিকেশন বোর্ড
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ৯৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বীভৎসতা ও অশালীনতার অভিযোগে জটিলতায় পড়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। ছবিটির সেন্সর সনদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। 

পিআইডির বরাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেন্সর বোর্ডের অনুমোদন ছাড়াই কিছু গান ও দৃশ্য সংযোজন করে ছবিটি প্রদর্শন করা হয়েছে। একইসঙ্গে, অনুমোদিত কপিতে ধূমপান ও মাদক সেবনের সতর্কবার্তা পরিবর্তন বা টেম্পার করার অভিযোগও উঠেছে। এসব অনিয়মের প্রেক্ষিতে ছবিটির সার্টিফিকেশন সনদ (এলএল নং ১০/২০২৬, তারিখ: ১৬ মার্চ ২০২৬) স্থগিত করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, ‘তোমাকে ছাড়া’ শিরোনামের একটি গান এবং ভারতের মরুভূমি প্রেক্ষাপটে নির্মম হত্যাযজ্ঞের বীভৎস দৃশ্য ছবিতে যুক্ত করা হয়েছে। এছাড়া সেন্সর বোর্ড পূর্বে যেসব দৃশ্য বাদ দিতে বলেছিল- যেমন চাপাতি দিয়ে হাত কেটে ফেলা, গলার রগ কেটে দেওয়ার দৃশ্য, এবং নারীদের অশালীন ও অরুচিকর উপস্থাপন সেগুলো পুনরায় সংযোজনের অভিযোগও রয়েছে।

এ বিষয়ে পরিচালক  আবু হায়াত মাহমুদ জানান, এখনো তিনি আনুষ্ঠানিক কোনো স্থগিতাদেশের নোটিশ হাতে পাননি। তবে প্রায় দুই সপ্তাহ আগে সেন্সর বোর্ড থেকে একটি নোটিশ পেয়েছিলেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই তার জবাবও দেওয়া হয়েছে।

সেন্সরবিহীন দৃশ্য প্রদর্শনের অভিযোগ প্রসঙ্গে তিনি ব্যাখ্যা দেন, ‘ভুলবশত সিনেমা হলে ছবিটির ইন্ডিয়ান বা ওটিটি ভার্সন প্রদর্শিত হয়েছিল। যখন সেন্সর বোর্ড থেকে নোটিশ আসে, তখন ছবিটি আর হলে চলছিল না। আমরা জানিয়েছিলাম, ভবিষ্যতে শুধুমাত্র অনুমোদিত সংস্করণই প্রদর্শন করা হবে এবং সে অনুযায়ী কাজও চলছিল।’

তিনি আরও বলেন, আনুষ্ঠানিক নোটিশ হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানার এই অ্যাকশনধর্মী চলচ্চিত্রটি গত ২১ মার্চ ফিতরে উপলক্ষে দেশজুড়ে মুক্তি পেয়েছিল। ছবিটিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিন ও জ্যোতির্ময়ী কুণ্ডুসহ অনেকে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy