এবার শিল্পী সমিতির সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ

বিনোদন রিপোর্ট

বিনোদন

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। জানা গেছে, একটি প্যানেল নিয়ে আসছেন জনপ্রিয় চিত্রনায়ক

2026-05-07T17:31:50+00:00
2026-05-07T17:31:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার শিল্পী সমিতির সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ৮০)
বাপ্পারাজ
X

বাপ্পারাজ

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। জানা গেছে, একটি প্যানেল নিয়ে আসছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। তিনি সভাপতি হিসেবে লড়বেন। তার প্যানেলে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্বস্ত একটি সূত্র জানায়, এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নেবে। একটি প্যানেলে থাকছেন বাপ্পারাজ ও মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে প্রার্থী হবেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জয় চৌধুরী। 

যদিও বাপ্পারাজ এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেননি। তবে রুমানা ইসলাম মুক্তি ইতোমধ্যে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার বিষয়টি জানিয়েছেন। নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করে মুক্তি বলেন, তার মা প্রখ্যাত অভিনেত্রী আনোয়ারা সবসময় চেয়েছিলেন তিনি যেন শিল্পীদের কল্যাণে বড় দায়িত্বে কাজ করেন। 

মায়ের সেই ইচ্ছা পূরণ করতেই তিনি শিল্পী সমিতির নেতৃত্বে আসতে চান। আর তার সঙ্গেই সভাপতি হিসেবে থাকবেন বাপ্পারাজ। এ বিষয়টি নিয়ে তিনি এখনো মুখ খোলেননি। তবে নানা সূত্রে এমন তথ্যই ঘুরে বেড়াচ্ছে চলচ্চিত্রপাড়ায়। 

বর্তমানে শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে রয়েছেন মিশা সওদাগর ও ডিপজল। তাদের মেয়াদ গত ২৪ এপ্রিল শেষ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy