২৫ বছর পর মুক্তি পেল ইরফান-বিদ্যার ‘দ্য লাস্ট টেন্যান্ট’

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান এবং জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালানের অপ্রকাশিত

2026-05-07T17:43:01+00:00
2026-05-07T17:43:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২৫ বছর পর মুক্তি পেল ইরফান-বিদ্যার ‘দ্য লাস্ট টেন্যান্ট’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ৯১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান এবং জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালানের অপ্রকাশিত সিনেমা ‘দ্য লাস্ট টেন্যান্ট’। ইউটিউবে মুক্তি পাওয়া এই সিনেমাটি ঘিরে নতুন করে আলোচনায় এসেছে দুই তারকার পুরোনো কাজ। 

প্রতি বছর ২৯ এপ্রিল ইরফান খানের মৃত্যুবার্ষিকীতে ভক্তরা তাকে স্মরণ করেন গভীর শ্রদ্ধায়। সেই বিশেষ দিনেই এ বছর মুক্তি পেয়েছে তার এই অপ্রকাশিত সিনেমা, যেখানে তরুণ বয়সের ইরফানকে আবারও পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। সিনেমাটি প্রয়াত এই অভিনেতাকে উৎসর্গ করা হয়েছে। প্রায় ২৫ বছর আগে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছিল। এটি পরিচালনা করেন সার্থক দাশগুপ্ত। প্রযোজনায় ছিলেন নীনা দাশগুপ্ত এবং সার্থক দাশগুপ্ত নিজেই। বিদ্যা বালনের ক্যারিয়ারের শুরুর দিকের কাজগুলোর মধ্যে এটি অন্যতম। এই সিনেমাতেই একমাত্রবারের মতো ইরফান ও বিদ্যা জুটি বেঁধেছিলেন।

তবে শুটিং শেষ হওয়ার পর দীর্ঘ সময় সিনেমাটি মুক্তি পায়নি। জানা যায়, সিনেমার মূল ফুটেজ হারিয়ে যাওয়ায় এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। একসময় নির্মাতারাও সিনেমাটি মুক্তির আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন। সম্প্রতি সেই হারিয়ে যাওয়া ফুটেজের একটি ভিএইচএস কপি উদ্ধার করেন পরিচালক সার্থক দাশগুপ্ত। এরপর নতুন করে সম্পাদনার কাজ শেষে অবশেষে সিনেমাটি দর্শকদের সামনে আনা সম্ভব হয়।

এক সাক্ষাৎকারে সার্থক দাশগুপ্ত বলেন, ‘আমি তখন একেবারেই নতুন ছিলাম। কোনো প্রশিক্ষণ বা সহকারী হিসেবে কাজের অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র একটি গল্প বলার ইচ্ছা থেকে এই সিনেমা তৈরি করেছিলাম। এত বছর পর সিনেমাটি ফিরে পাওয়া আমার কাছে আবেগঘন অভিজ্ঞতা।’ তিনি আরও জানান, এটি তার কাছে এক হারিয়ে যাওয়া স্বপ্ন ফিরে পাওয়ার মতো অনুভূতি। সিনেমাটিতে ইরফান খান ও বিদ্যা বালনের পাশাপাশি অভিনয় করেছেন অন্নু খন্ডেলবাল, সৌরভ অগ্রবাল, সতীশ কালরা এবং আনন্দ মিশ্রসহ আরও অনেকে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy