বাসাইলের মানবিক ইউএনও আকলিমা বেগমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

অত্যন্ত আবেগঘন পরিবেশে টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আকলিমা বেগমের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার

2026-05-07T17:49:33+00:00
2026-05-07T17:49:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাসাইলের মানবিক ইউএনও আকলিমা বেগমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ৭৩)
বাসাইলের মানবিক ইউএনও আকলিমা বেগমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
X

বাসাইলের মানবিক ইউএনও আকলিমা বেগমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

অত্যন্ত আবেগঘন পরিবেশে টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আকলিমা বেগমের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: আকলিমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, বাসাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো: মহিউদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।

অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনওকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় । ইউএনও আকলিমা বেগম দায়িত্ব পালনকালে তাঁর কর্মদক্ষতা ও ব্যক্তিত্বের গুণে তিনি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ মানুষের মধ্যে একজন জনবান্ধব নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হন। 

উল্লেখ্য যে, মোছা: আকলিমা বেগম ২০২৫ সালের ২০ জানুয়ারি বাসাইল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। পদোন্নতিজনিত কারণে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি হয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy