বিশ্বকাপে বাংলাদেশি তারুণ্য: উদ্বোধনী মঞ্চে ডিজে সঞ্জয়

অনলাইন ডেস্ক

বিনোদন

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে টরন্টোর মঞ্চ মাতাবেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়। ১২ জুন কানাডার উদ্বোধনী আয়োজনে বিশ্ব তারকাদের সাথে পারফর্ম করবেন তিনি।

2026-05-09T12:30:31+00:00
2026-05-09T12:30:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশি তারুণ্য টরন্টোয় পারফর্ম করবেন ডিজে সঞ্জয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১২:৩০ পিএম   (ভিজিট : ১০৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

টরন্টো/ঢাকা – বিশ্ব ফুটবলের মহাযজ্ঞে এবার যুক্ত হচ্ছে বাংলাদেশের নাম। ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে টরন্টোর মঞ্চ মাতাতে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয়।



আগামী ১২ জুন কানাডার টরন্টোতে দেশটির উদ্বোধনী ম্যাচের আগে বিশেষ এক অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি। ফিফার অফিসিয়াল ঘোষণা অনুযায়ী, কানাডার সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে অ্যালানিস মরিসেট ও মাইকেল বুল্যের মতো বিশ্ববিখ্যাত তারকাদের পাশাপাশি এই বাংলাদেশি-আমেরিকান তরুণকে বেছে নেওয়া হয়েছে।


বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে বাংলাদেশি প্রতিভার এই উপস্থিতি বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে।





  বিষয়:   ফিফা বিশ্বকাপ ২০২৬  ডিজে সঞ্জয়  বাংলাদেশি ডিজে সঞ্জয়  ফিফা উদ্বোধনী অনুষ্ঠান  টরন্টো বিশ্বকাপ ইভেন্ট 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy