ফুলবাড়ীতে মাদক ও মামলায় গ্রেপ্তার ৬

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলা ও একটি নিয়মিত মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আটককৃতরা

2026-05-09T16:02:33+00:00
2026-05-09T16:02:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীতে মাদক ও মামলায় গ্রেপ্তার ৬
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:০২ পিএম   (ভিজিট : ৭২)
দুটি মামলা ও একটি নিয়মিত মামলায় ছয়জন গ্রেপ্তার
X

দুটি মামলা ও একটি নিয়মিত মামলায় ছয়জন গ্রেপ্তার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলা ও একটি নিয়মিত মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন উপজেলার বারাই বাজারপাড়া গ্রামের মহিন্দ্রে ছেলে মদন মোহন্ত (৪২), রাজারামপুর গ্রামের আব্দুল লতিফ এর ছেলে মোঃ সাগর (২৬), দাদপুর গ্রামের আজহার আলীর ছেলে ফরহাদ হোসেন (৩৫), ফুলচাঁন মিয়ার ছেলে আরিফ হোসেন (২৪), পুখুরি হাটখোলা গ্রামের নেজাম উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৫৬),ও জালাল উদ্দিনের ছেলে ফারুক হোসেন(২৬)। 

বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়ী থানায় ৮ মে ২০২৬ তারিখে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া ১৯ নম্বর মামলায় মদন মোহন্ত (৪২) ও মো. সাগর (২৬) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া একই তারিখে দায়ের হওয়া ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া ২০ নম্বর মামলায় মো. ফরহাদ হোসেন (৩৫) ও মো. আরিফ হোসেন (২৪) নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, ফুলবাড়ী থানার মামলা নম্বর-০৫, জিআর-৬৫/২৬–এ দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের হওয়া নিয়মিত মামলায় মো. ফারুক হোসেন (২৬) ও তাঁর বাবা মো. জালাল উদ্দিন (৫৬)কে গ্রেপ্তার করা হয়।
ফুলবাড়ী থানার ওসি শাহ আব্দুল লতিফ জানিয়েছে, গ্রেপ্তার কৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy