যে কারণে মৃত্যুশয্যায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

বিনোদন ডেস্ক

বিনোদন

সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ-এর মেয়ে ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার বর্তমানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তার

2026-05-09T16:52:53+00:00
2026-05-09T16:52:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে কারণে মৃত্যুশয্যায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:৫২ পিএম   (ভিজিট : ৬১৮)
কারিনা কায়সার
X

কারিনা কায়সার

সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ-এর মেয়ে ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার বর্তমানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এর আগে কনটেন্ট ক্রিয়েটর ডানা ভাইয়ের এক পোস্টে জানানো হয়, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা। পরে তিনি অচেতন হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তিনি হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়েছেন, যা থেকে লিভার ফেইলিওরের জটিলতা তৈরি হয়েছে।

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে মেয়ের শারীরিক অবস্থার বিস্তারিত তুলে ধরেন কায়সার হামিদ। ভারাক্রান্ত কণ্ঠে তিনি বলেন, “আমার বড় মেয়ে কারিনা কায়সার হঠাৎ করেই চার-পাঁচ দিন ধরে অসুস্থ। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরে হেপাটাইটিস এ ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। গত রাতে শ্বাস-প্রশ্বাসের সমস্যা বেড়ে যাওয়ায় ডাক্তারদের পরামর্শে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, বাংলাদেশে লিভার ট্রান্সপ্ল্যান্টের পূর্ণাঙ্গ ব্যবস্থা না থাকায় চিকিৎসকদের পরামর্শে মেয়েকে দেশের বাইরে নেওয়ার চেষ্টা করছেন তারা। “এত বড় বড় হাসপাতাল থাকার পরও লিভার ট্রান্সপ্ল্যান্টের কোনো সেটআপ নেই—এটা আমি আগে জানতাম না। বাধ্য হয়েই হয়তো দেশের বাইরে নিতে হবে,” বলেন তিনি।

চিকিৎসার ব্যয় অত্যন্ত বেশি উল্লেখ করে সবার কাছে দোয়া চান এই সাবেক ফুটবলার। একই সঙ্গে ফ্যাটি লিভার নিয়ে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি।

বর্তমানে কারিনা কায়সারকে ভারতে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তার সুস্থতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমেও দোয়া চেয়ে পোস্ট করছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসার পরিবারের অনুমতি ছাড়া হাসপাতালে কোন ভীড় না করতে সকলকে অনুরোধ জানিয়েছেন।

কারিনা কায়সার শোবিজ অঙ্গনেও কাজ করেছেন। বিশেষ করে জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি-এর সঙ্গে তিনি চলচ্চিত্র “৩৬-২৪-৩৬”-এ অভিনয়ের মাধ্যমে পর্দায় উপস্থিতি জানান দেন। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy