শ্যামনগরে বোরোতে আশানুরূপ ফলনে খুশি কৃষক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সারাবাংলা

চলতি মৌসুমে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বোরো ধানের আশানুরুপ ফলন পেয়েছেন কৃষকরা। কৃষকদের মতামত অনুযায়ী বোরো ধান কাটার পূর্ব

2026-05-10T15:32:27+00:00
2026-05-10T15:42:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্যামনগরে বোরোতে আশানুরূপ ফলনে খুশি কৃষক
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৩:৩২ পিএম  আপডেট: ১০.০৫.২০২৬ ৩:৪২ পিএম  (ভিজিট : ২৩)
শ্যামনগরের পূবের বিলে কৃষকের ধান কাটার চিত্র।
X

শ্যামনগরের পূবের বিলে কৃষকের ধান কাটার চিত্র।

চলতি মৌসুমে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বোরো ধানের আশানুরুপ ফলন পেয়েছেন কৃষকরা। কৃষকদের মতামত অনুযায়ী বোরো ধান কাটার পূর্ব মুহুর্তে কয়েকটি ইউনিয়নে শিলাবৃষ্টি হওয়ায় কিছুটা ফসলের ক্ষতি হয়েছে। তারা আরও জানান এই দুর্যোগ না হলে ফলন আরও বেশি পাওয়া সম্ভব হতো।

লবনাক্ত শ্যামনগরে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে বোরো ও আমন ফসলের চাষ। গতবছরের তুলনায় এবার উপজেলায় বোরো ধানের আবাদও বেড়েছে। শুস্ক মৌসুমে মিষ্টি পানির প্রবাহ বেশি থাকলে বোরোর আবাদ আরও বাড়বে বলে কৃষকরা মত প্রকাশ করেন।

উপজেলা কৃষি অফিস সুত্রে প্রকাশ, উপজেলা চলতি মৌসুমে বোরোর আবাদ হয়েছে ২ হাজার ৮৬৫ হেক্টর। লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৭১৫ হেক্টর। বোরো ধান হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে ধানে ৬.৫ মেট্রিকটন। গতবার ছিল ফলন ধানে ৬.৩ মেট্রিক টন এবং চাউলে ছিল ৪.২ মেট্রিক টন। এবার চাউলে ফলন পাওয়া গেছে ৪.৩৩ মেট্রিক টন। গতবারের তুলনায় ফলন ধান ও চাউলে বেশি পাওয়া গেছে।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন মন্ডল জানান, মাঠের শতকরা ৯০ ভাগ ধান কৃষকরা ঘরে তুলতে সক্ষম হয়েছেন। সম্প্রতি প্রাকৃতিক দূর্যোগ শিলা বৃষ্টি জনিত কারণে বোরো ধানের সম্পূর্ণ ক্ষতি হয়েছে ১৭ হেক্টর ধানের জমি।

উপজেলার বারটি ইউপির মধ্যে মুন্সিগঞ্জ, ভূরুলিয়া, ঈশ^রীপুর, শ্যামনগর, নুরনগর, কৈখালী, রমজাননগর ইউপিতে বোরো আবাদের পরিমান বেশি ছিল। জানা যায়, এবার চাষকৃত বোরো ধানের জাতের মধ্যে ছিল ব্রি-৯৯, ব্রি-৬৭, এসএল-০৮ সহ অন্যান্য জাত।

উপজেলার রমজাননগর ইউপির বোরো চাষি ফারুক হোসেন বলেন সম্প্রতি প্রবল শিলাবৃষ্টি জনিত কারণে তার তিন বিঘা জমির চাষ কৃত বোরো ধানের মধ্যে ২বিঘা ছিল পানির নিচে। ফলে ফলন কম হলেও অন্যান্য কৃষকের ফলন ভাল হয়েছে বলে জানান।

পশ্চিম ধানখালী গ্রামের বোরো চাষী মিলন বৈদ্য, কৌশিক বৈদ্য জানান এবার বোরোতে ভাল ফলন পেয়েছেন। কৈখালী ও মুন্সিগঞ্জ এলাকার বোরো চাষী আব্দুল্লাহ ও তপন  বলেন বিঘা প্রতি ১৪ থেকে ১৫ মণ ধান পেয়েছেন।

এদিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় সুত্রে প্রকাশ সরকার চলতি মৌসুমে বোরো ধান ক্রয়ের দাম নির্ধারণ করেছে প্রতি কেজি ৩৬/-টাকা। এবার উপজেলায় ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২৭৮ মেট্রিক ট্রন। উপজেলা সদরের খাদ্য গুদাম ও নওয়াবেঁকী খাদ্য গুদামে সরকারি নিয়মানুযায়ী বোরো ধান ক্রয় করা হবে। এটি ৩ মে থেকে শুরু হয়েছে এবং চলবে ৩১ আগষ্ট পর্যন্ত।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy