ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরি, কারখানা মালিককে কারাদণ্ড ও জরিমানা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অপরাধে সাকায়াত নামে এক কারখানা মালিককে ১ বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা

2026-05-10T18:39:08+00:00
2026-05-10T18:39:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরি, কারখানা মালিককে কারাদণ্ড ও জরিমানা
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৬:৩৯ পিএম   (ভিজিট : ৪১)
কারখানা মালিককে কারাদণ্ড ও জরিমানা
X

কারখানা মালিককে কারাদণ্ড ও জরিমানা

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অপরাধে সাকায়াত নামে এক কারখানা মালিককে ১ বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তার সহযোগী সুমন আলী নামে একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার রাতে উপজেলার শাহানগর গ্রামের ওই কারখানা থেকে তাদের আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন। এসময় উপজেলা সেনেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত সাকায়াত চাটমোহর উপজেলার সেনগ্রামের আকবর আলীর ছেলে ও সুমন উপজেলার শাহানগর গ্রামের জামশেদ আলীর ছেলে।

অভিযানে ৭৩ কেজি জেলি ৭০০ লিটার নকল দুধ জব্দ করে পানিতে ফেলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এসময় নকল দুধ তৈরির উপাদান ও নকল দুধ জব্দ করে তা জনসম্মুখে নষ্ট করে ফেলে দেওয়া হয়।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy