সাদুল্লাপুরে ধান মাড়াইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ধান মাড়াই করার সময় বিদ্যুৎস্পৃষ্টে জাফর প্রামাণিক (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।রোববার (১০

2026-05-11T14:34:06+00:00
2026-05-11T14:34:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাদুল্লাপুরে ধান মাড়াইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ২:৩৪ পিএম   (ভিজিট : ৭৭)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ধান মাড়াই করার সময় বিদ্যুৎস্পৃষ্টে জাফর প্রামাণিক (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

রোববার (১০ মে) দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাফর প্রামাণিক উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক, বিশিষ্ট কাপড় ব্যবসায়ী। তিনি মৃত হায়দার প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, ধান মাড়াইয়ের মেশিন চালু করার জন্য বিদ্যুতের সংযোগ দিতে যায়।এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পলাশবাড়ী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy