সাভারে র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন (পালোয়ান পাড়া) মহল্লায় র‌্যাব-৪-এর এক বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করা

2026-05-11T19:44:23+00:00
2026-05-11T19:44:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাভারে র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:৪৪ পিএম   (ভিজিট : ৪১)
সাভারে র‍্যাবের অভিযান
X

সাভারে র‍্যাবের অভিযান

সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন (পালোয়ান পাড়া) মহল্লায় র‌্যাব-৪-এর এক বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন সুমন, জাহিদ ও সবুজ। তারা শামীম হোসেনের ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৪ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে গেলে প্রধান অভিযুক্ত শামীম পালিয়ে যান। এসময় তার তিন সহযোগীকে অস্ত্রসহ আটক করা হয়।

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ২১ রাউন্ড তাজা গুলি এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানায় র‍্যাব।

র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার শাহীনুর কবির বলেন, আটক ব্যক্তিরা এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। পলাতক শামীমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, সাভার ও আশুলিয়া এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান চলমান থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy