সিদ্দিককে ‘ভণ্ড হুজুর’ বললেন সাবেক স্ত্রী মারিয়া!

বিনোদন ডেস্ক

বিনোদন

ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান ভালোবেসে বিয়ে করেছিলেন মডেল-অভিনয়শিল্পী মারিয়া মিমকে।তবে তারকা জুটির সেই সংসার ভেঙে গেছে।মারিয়া মিমের

2026-05-12T19:01:50+00:00
2026-05-12T19:01:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিদ্দিককে ‘ভণ্ড হুজুর’ বললেন সাবেক স্ত্রী মারিয়া!
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৭:০১ পিএম   (ভিজিট : ৯৬)
অভিনেতা সিদ্দিক ও মারিয়া মিম
X

অভিনেতা সিদ্দিক ও মারিয়া মিম

ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান ভালোবেসে বিয়ে করেছিলেন মডেল-অভিনয়শিল্পী মারিয়া মিমকে। তবে তারকা জুটির সেই সংসার ভেঙে গেছে। 

মারিয়া মিমের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ফেসবুকের সেই পোস্টে নাম উল্লেখ না করেই তিনি একজনকে ‘ভণ্ড হুজুর’ বলে কটাক্ষ করেছেন। এরপর থেকেই নেটিজেনদের একাংশের ধারণা, ইঙ্গিতটি অভিনেতা সিদ্দিকুর রহমানকে ঘিরেই করা হয়েছে।

মারিয়া মিম লেখেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’ 

পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কমেন্টবক্সে অনেকেই সরাসরি সিদ্দিকুর রহমানের নাম উল্লেখ করে মন্তব্য করেছেন। নেটিজেনদের দাবি, অভিনেতার সাম্প্রতিক ধর্মীয় বেশভূষা ও বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যের প্রেক্ষিতেই এই মন্তব্য করেছেন মিম।

মূলত, একটি সাক্ষাৎকারে সাবেক স্ত্রীকে নিয়ে বেশকিছু কথাও বলেছেন সিদ্দিক। এরপরই মিম এই মন্তব্য করেছেন।

উল্লেখ্য, দীর্ঘ ১১ মাস কারাভোগের পর গত ১৮ মার্চ মুক্তি পান সিদ্দিকুর রহমান। কারামুক্তির পর তার চেহারা ও জীবনযাপনে পরিবর্তন লক্ষ্য করা যায়। বর্তমানে তিনি নিয়মিত টুপি পরছেন এবং দাঁড়ি রেখেছেন।

একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সিদ্দিক উল্লেখ করেন, কারাগারের নির্জনতায় তিনি ধর্মীয় অনুশীলন ও নিয়মিত নামাজ-কালাম পড়ার সুযোগ পেয়েছেন। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy