বায়ু দূষণ বন্ধে নারায়ণগঞ্জের দুই ইটভাটায় অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

বায়ু দূষণ বন্ধে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর বন্দর উপজেলায় দুই ইট ভাটায় অভিযান চালিয়ে ২ লাখ ২৫ হাজার টাকা

2026-05-13T20:48:26+00:00
2026-05-13T20:48:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বায়ু দূষণ বন্ধে নারায়ণগঞ্জের দুই ইটভাটায় অভিযান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:৪৮ পিএম   (ভিজিট : ৭৪)
ইটভাটায় অভিযান
X

ইটভাটায় অভিযান

বায়ু দূষণ বন্ধে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর বন্দর উপজেলায় দুই ইট ভাটায় অভিযান চালিয়ে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। 

বুধবার (১৩ মে) বন্দর উপজেলার বারপাড়া ও কেওঢালা এলাকায় দুটি ইটের ভাটায় বায়ু দুষন বন্ধে এ অভিযান চালানো হয়। 

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: তারিফ আল তাওহীদ এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সমন্বয়ে একটি টিম এ অভিযান চালায়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মোবারক হোসেন  এ অভিযানে প্রসিকিউশন প্রদান করেন। 

এসময় ইট প্রস্তুত ও ইট ভাটা স্হাপন (নিয়ন্ত্রণ)  আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী বন্দরের মদনপুর কেওঢালা এলাকায় মেসার্স এসকেবি ব্রিক ফিল্ডকে ১লাখ ৫০ হাজার টাকা এবং একই উপজেলার জাঙ্গাল বারপাড়া এলাকায় মেসার্স টুএসবি ব্রিক ফিল্ডকে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবং ইট ভাটা কার্যক্রম সম্পুর্নরূপে বন্ধ রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়। 

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোবারক হোসেন বাংলাদেশ বুলেটিনকে জানান, পরিবেশ দূষণ বন্ধ করার লক্ষে নারায়ণগঞ্জে অবৈধ ইট ভাটা ও বায়ু দূষণকারী কারখানা কিংবা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy