মৃত্যুর পর প্রকাশ হলো কারিনা কায়সারের শেষ ইচ্ছার ছবি

চৌধুরী তানভীর আহম্মেদ, বুলেটিন ডেস্ক

বিনোদন

লিভারজনিত জটিলতায় চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। মৃত্যুর আগে তার অনুরোধে একটি বিশেষ ছবি প্রকাশ করেন সহকর্মী রুম্মান রশীদ খান।

2026-05-16T13:33:17+00:00
2026-05-17T15:28:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মৃত্যুর পর প্রকাশ হলো কারিনা কায়সারের শেষ ইচ্ছার ছবি
চৌধুরী তানভীর আহম্মেদ, বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১:৩৩ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৬ ৩:২৮ পিএম  (ভিজিট : ৭৮৮)
মৃত্যুর পর প্রকাশ হলো কারিনা কায়সারের শেষ ইচ্ছার ছবি
X

মৃত্যুর পর প্রকাশ হলো কারিনা কায়সারের শেষ ইচ্ছার ছবি

কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নেমে এসেছে গভীর শোকের ছায়া। লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ভারতের চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর পরই প্রকাশ করা হয় একটি বিশেষ ছবি, যা তিনি নিজেই মৃত্যুর পর প্রকাশ করার জন্য অনুরোধ করেছিলেন বলে জানা গেছে।

কারিনার ঘনিষ্ঠ সহকর্মী ও উপস্থাপক রুম্মান রশীদ খান কারিনার মৃত্যুর পর সে ছবি প্রকাশ করেন। সাদাকালো ছবিটিতে কারিনার দৃষ্টি রাস্তায়। মুখে এক চিলতে হাসি। 

ছবিটি প্রকাশ করে ক্যাপশনে রুম্মান লিখেছেন, কারিনার এই ছবিটি তুলে যখন সাদা-কালো এফেক্ট দিয়ে হোয়াটসআপ করেছিলাম। কারিনা বলেছিলেন, ‘ওয়াও! কী জোস! আমাকে তো নায়িকা নায়িকা লাগছে। আমি মারা যাবার পর এই ছবিটা দিয়েন!’ 

কারিনার অকাল প্রয়াণে তার সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে শোকের ঢল। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার কাজ ও ব্যক্তিত্ব স্মরণ করে আবেগঘন বার্তা দিচ্ছেন।

প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে তরুণ দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছিলেন কারিনা। পরে তিনি ওটিটি ও নাট্য জগতে নিজের অবস্থান তৈরি করেন। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

তার আকস্মিক মৃত্যুতে মিডিয়া অঙ্গনে সৃষ্টি হয়েছে শূন্যতা, আর ভক্তদের হৃদয়ে রয়ে গেছে এক অকালপ্রয়াত তারকার স্মৃতি।





  বিষয়:   কারিনা কায়সার  অভিনেত্রী মৃত্যু  কন্টেন্ট ক্রিয়েটর  লিভার জটিলতা  রুম্মান রশীদ খান  বাংলাদেশি অভিনেত্রী  ওটিটি অভিনেত্রী  ইন্টার্নশিপ নাটক 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy