প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১:৪২ পিএম (ভিজিট : ৮৩)

X
তারাগঞ্জে ভুট্টার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে যমুনেশ্বরী নদীর চর সহ গ্রামে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। মাঠজুড়ে সবুজ-সোনালি ভুট্টার ফলনে খুশি কৃষকরা।
আবহাওয়া,অনুকূলে থাকায় সার ও সেচ ব্যবস্থাপনা কৃষি বিভাগের পরামর্শে এ বছর ভুট্টার ফলন ভালো হওয়ায় কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।
স্থানীয ভুট্টা চাষী আলতাব, দুলাল, মোজাম্মেল সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বিঘা জমিতে ৪৫ থেকে ৫০ মণ পর্যন্ত ভুট্টা উৎপাদনের আশা করছেন চাষী । উৎপাদন খরচ তুলনামূলক কম ও ফলন ভালো। বাজারে ভুট্টার ভালো দাম পাওয়ায় লাভের আশা বেশি বলে জানান কৃষকরা।
উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, নারী শ্রমিক পাওয়ায় অধিকাংশ ভুট্টা ক্ষেত উত্তোলনে ব্যস্ত নারী শ্রমিক । অনেক কৃষক ভুট্টা সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন। কৃষকদের দাবি, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর তারা কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে পারবেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় চলতি মৌসুমে প্রায় ১৩ শত হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার কৃষকদের আগ্রহ বৃদ্ধির কারণে দিন দিন ভুট্টা চাষের পরিমাণ বাড়ছে।
উপজেলা কৃষি অফিসার ধীবা রানী জানান গত বছরের তুলনায় এবার ভুট্টার ফলন অনেক ভালো হয়েছে। কৃষকদের সচেতনতার কারণে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আশা করছি কৃষকরা ভালো লাভবান হবেন।”
ভুট্টার ভালো ফলনে উপজেলার কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। অনেকেই আগামী মৌসুমে আরও বেশি জমিতে ভুট্টা চাষের পরিকল্পনা করছেন।