স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুবাহর

বিনোদন রিপোর্ট

বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ তার স্বামী হাসানের বিরুদ্ধে পরকীয়া, মানসিক নির্যাতন ও ভয়ভীতির অভিযোগ তুলে সামাজিক

2026-05-17T15:58:21+00:00
2026-05-17T15:58:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুবাহর
বিনোদন রিপোর্ট
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৩:৫৮ পিএম   (ভিজিট : ৪০)
শাহ হুমায়রা সুবাহ
X

শাহ হুমায়রা সুবাহ

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ তার স্বামী হাসানের বিরুদ্ধে পরকীয়া, মানসিক নির্যাতন ও ভয়ভীতির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন। শনিবার দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। 

পোস্টে সুবাহ দাবি করেন, সুন্দর ও শান্তিপূর্ণ সংসারের আশায় তিনি ইসলামিক শরিয়া অনুযায়ী বিয়ে করেছিলেন। তবে বিয়ের পর থেকেই তিনি মানসিক চাপ, অপমান, ভয়ভীতি এবং ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন। তার ভাষ্য অনুযায়ী, তার স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন এবং ভবিষ্যতে আরও কয়েকটি বিয়ের ইঙ্গিত দিয়েছেন। এসব বিষয়ে আপত্তি জানালে তাকে নীরব থাকার চাপ দেওয়া হতো, নতুবা সম্পর্ক শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ করেন তিনি।

সুবাহ আরও জানান, অতীত জীবন নিয়ে তাকে বারবার অপমান ও ছোট করা হয়েছে। বিভিন্ন নায়িকা, গায়িকা ও অন্যান্য নারীদের সঙ্গে সম্পর্কের বিষয়গুলো তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।

তিনি বলেন, বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং এরপর থেকে তিনি নানা ধরনের হুমকি ও মানসিক নির্যাতনের মুখোমুখি হচ্ছেন।

সুবাহ দাবি করেন, তার কাছে এসব ঘটনার প্রমাণ রয়েছে এবং সময় হলে তা প্রকাশ করবেন। বর্তমানে তিনি চরম মানসিক কষ্টের মধ্যে আছেন বলেও উল্লেখ করেন এবং সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy