ওয়েব ফিল্ম দিয়ে ঈদে ফিরছেন মৌ

বিনোদন রিপোর্ট

বিনোদন

কাজী আনোয়ার হোসেনের লেখা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে ওয়েব ফিল্ম বানিয়েছেন আকা রেজা গালিব। নাম ‘সারার সংসার’। এতে সারা

2026-05-17T17:05:21+00:00
2026-05-17T17:05:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ওয়েব ফিল্ম দিয়ে ঈদে ফিরছেন মৌ
বিনোদন রিপোর্ট
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৫:০৫ পিএম   (ভিজিট : ৭২)
সাদিয়া ইসলাম মৌ
X

সাদিয়া ইসলাম মৌ

কাজী আনোয়ার হোসেনের লেখা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে ওয়েব ফিল্ম বানিয়েছেন আকা রেজা গালিব। নাম ‘সারার সংসার’। এতে সারা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। শুক্রবার সন্ধ্যায় ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে সারার সংসার মুক্তির ঘোষণা দিয়েছে আইস্ক্রিন।

আর্তনাদ উপন্যাসে সত্তরের দশকের প্রেক্ষাপট থাকলেও সারার সংসার ওয়েব ফিল্মে সময়টি এগিয়ে আনা হয়েছে। চিত্রনাট্য লেখা হয়েছে এই সময়ের উপযোগী করে। চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

ওয়েব ফিল্মটি নিয়ে নির্মাতা আকা রেজা গালিব বলেন, ‘মূলত পারিবারিক আবহে গড়ে উঠলেও সারার সংসারে রয়েছে একটি জোরালো থ্রিলার উপাদান, যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে। সিনেমায় কিছু প্লট ও চরিত্রের নামে পরিবর্তন আনা হয়েছে। কারণ, আমরা চেয়েছি গল্পটি সময়োপযোগী করে দর্শকের সামনে উপস্থাপন করতে। পুরোটাই করা হয়েছে কাজী আনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে।’

সারার সংসার সিনেমায় মৌ অভিনয় করেছেন এক মায়ের চরিত্রে। পুরো গল্প তাকে ঘিরে। এতে দেখা যাবে, ঘটনাক্রমে এক রাতে মৌ অভিনীত চরিত্রটি খুন করে তার মেয়ের গোপন প্রেমিককে। তার মনে ভয় জাগে, পুলিশ জানতে পারলে মেয়ের দুর্নাম ছড়িয়ে যাবে।

 তাই সবকিছু চাপা দিতে চায় সে। সুযোগ বুঝে লাশ সরিয়ে ফেলে। কিন্তু পুলিশ নিখোঁজ ব্যক্তির খোঁজে নামলে শুরু হয় বিপদ। এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি, ইহতেশাম আহমেদ টিংকু প্রমুখ।

নির্মাতা আকা রেজা গালিব বলেন, ‘কাজী আনোয়ার হোসেন বলতে বেশির ভাগ মানুষ মাসুদ রানা বোঝে। কিন্তু এর বাইরেও তাঁর লেখা অসাধারণ বেশ কিছু গল্প আছে। এই গল্পটিও তেমন। এখানে পরিবার আছে, সাসপেন্স আছে। সব মিলিয়ে দর্শকের জন্য উপভোগ্য একটি সিনেমা। নামভূমিকায় সাদিয়া ইসলাম মৌ দারুণ অভিনয় করেছেন।’






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy