মানিকছড়িতে কারিতাসের বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পেইন

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির মানিকছড়ির প্রত্যন্ত নোয়াপাড়ায় কারিতাসের উদ্যোগে বিনামূল্যে বার্ষিক স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক মানুষকে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।

2026-05-17T18:31:05+00:00
2026-05-17T18:31:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে বার্ষিক স্বাস্থ্য ক্যাম্পেইন
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৬:৩১ পিএম   (ভিজিট : ৪৩)
মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে বার্ষিক স্বাস্থ্য ক্যাম্পেইন
X

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে বার্ষিক স্বাস্থ্য ক্যাম্পেইন

খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কারিতাস’-এর পিএইচপি-৩ প্রকল্পের আওতায় বিনামূল্যে বার্ষিক স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) সকালে উপজেলার বাটনাতলী ইউনিয়নের প্রত্যন্ত নোয়াপাড়া এলাকায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে নোয়াপাড়া, হাতিটিলা, লিপিয়াপাড়া, তবলাপাড়া ও উত্তর মরাডুলু এলাকার শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

ক্যাম্পেইনে চিকিৎসা সেবা দেন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. খাইরুল বাশার। এ সময় কারিতাসের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমাসহ সংস্থাটির মাঠ সহায়কেরা উপস্থিত ছিলেন।

কারিতাস কর্মকর্তারা জানান, দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।




  বিষয়:   মানিকছড়ি  খাগড়াছড়ি  কারিতাস স্বাস্থ্য ক্যাম্পেইন  বিনামূল্যে চিকিৎসা  বাটনাতলী  খাগড়াছড়ি স্বাস্থ্য সেবা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy