ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে দায়ের করা যৌন নিপীড়নের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদী পুত্রবধূকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।এ

2026-05-18T15:47:05+00:00
2026-05-18T15:47:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৩:৪৭ পিএম   (ভিজিট : ৪৬)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে দায়ের করা যৌন নিপীড়নের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদী পুত্রবধূকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় শ্বশুরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৮ মে)  দুপুরে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচ এম কবির হোসেন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি আদালতের পুলিশের দায়িত্বপ্রাপ্ত (জিআরও) সাধারণ নিবন্ধন কর্মকর্তা এনামুল হক।

আদালত সূত্রে জানা যায়, জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি গ্রামের এক গৃহবধূ তার শ্বশুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে নলছিটি থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রাম থেকে পুত্রবধূকে যৌন নিপীড়নের অভিযোগে ৬৫ বছর বয়সী নুরুল ইসলাম ওরফে নুরু সরদারকে গ্রেপ্তার করা হয়। সে ইশ্বরকাঠি গ্রামের বাসিন্দা। এর আগে গত ১২ মে রাতে যৌন নিপীড়নের অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে  যৌন নিপীড়নের মামলা দায়ের করেন পুত্রবধূ। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

পরবর্তীতে তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলাটি মিথ্যা বলে প্রতীয়মান হয়। এ অবস্থায় আদালত মামলার বাদী পুত্রবধূকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই আদেশে অভিযুক্ত শশুরকে জামিনে মুক্তি দেওয়ার আদেশ দেন।

পুত্রবধূ মামলায় উল্লেখ করেন, গত ১২ মে রাতে জলবসন্তে আক্রান্ত থাকায় গৃহবধূ স্বামীর থেকে আলাদা ঘরে ঘুমাচ্ছিলেন। এ সুযোগে তার শ্বশুর ঘরে প্রবেশ করে তাকে যৌন নিপীড়ন করেন।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আক্কাস সিকদার বলেন, অভিযোগের পক্ষে কোনো সত্যতা না পাওয়ায় আদালত বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং আসামিকে জামিন দিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy