সিয়াম-আঞ্জুমানের নতুন মিউজিক ভিডিও ‘নাগিন’

অনলাইন ডেস্ক

বিনোদন

সময়ের আলোচিত গীতিকার ও নির্মাতা মামুন আফনান রুমির পরিচালনায় প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী মেরিন মেরীর নতুন মিউজিক ভিডিও ‘নাগিন’।

2026-05-19T16:27:30+00:00
2026-05-19T16:27:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিয়াম-আঞ্জুমানের নতুন মিউজিক ভিডিও ‘নাগিন’
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:২৭ পিএম   (ভিজিট : ১২২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সময়ের আলোচিত গীতিকার ও নির্মাতা মামুন আফনান রুমির পরিচালনায় প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী মেরিন মেরীর নতুন মিউজিক ভিডিও ‘নাগিন’। ইউটিউবে মুক্তির পর থেকেই দর্শক-শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে মিউজিক ভিডিওটি। 

রনক রায়হানের কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন এএন ফরহাদ। গত ১৮ মে 'মেরিন মেরী' ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ‘নাগিন’। প্রকাশের পর থেকেই গানটির মিউজিক, ভিডিও নির্মাণ এবং পারফরম্যান্স নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা ও প্রশংসা।

হিরা শিকদারের নৃত্য পরিচালনায় নজর কেড়েছেন হালের আলোচিত অভিনেতায়া সিয়াম মৃধা এবং মডেল আনজুমান মেহজাবিন। ড্যান্সধর্মী এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন মেরিন মেরী। চিত্রগ্রহণে ছিলেন এলাহি হোসেন সোহাগ।

গানটি নিয়ে নির্মাতা মামুন আফনান রুমি বলেন, “বর্তমান সময়ের দর্শক-শ্রোতাদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখেই ‘নাগিন’ নির্মাণ করা হয়েছে। এটি একটি এনার্জেটিক ড্যান্স ট্র্যাক। ভিডিওতে সিয়াম ও আনজুমান দারুণ কাজ করেছেন। মুক্তির পর দর্শকদের কাছ থেকে যেভাবে ইতিবাচক সাড়া পাচ্ছি, তাতে আমি সত্যিই আনন্দিত।”

কণ্ঠশিল্পী মেরিন মেরী বলেন, “গানটির মিউজিক ও মেকিং দুটোই খুব সুন্দর হয়েছে। পুরো টিম আন্তরিকতার সঙ্গে কাজটি করার চেষ্টা করেছে। আশা করছি, যেকোনো উৎসব কিংবা আনন্দ আয়োজনে গানটি শ্রোতাদের ভালো লাগবে।”

অন্যদিকে মডেল সিয়াম মৃধা ও আনজুমান মেহজাবিনও মিউজিক ভিডিওটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। দর্শকদের ভালোবাসা ও ইতিবাচক প্রতিক্রিয়ার জন্য তারা কৃতজ্ঞতা জানিয়েছেন।

ইতোমধ্যেই ইউটিউবের কমেন্ট বক্সে দর্শক-শ্রোতারা গানের গায়কী, মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং ভিডিও নির্মাণের প্রশংসা করছেন। অনেকের মতে, ‘নাগিন’ চলতি বছরের আলোচিত ড্যান্স ট্র্যাকগুলোর অন্যতম হয়ে উঠতে পারে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy