ঢাবিতে উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার

ঢাবি প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘স্টেট অব সোশ্যাল সায়েন্স রিসার্চ অ্যাট দ্য ইউনিভার্সিটি অব

2026-05-20T13:20:46+00:00
2026-05-20T13:20:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাবিতে উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১:২০ পিএম   (ভিজিট : ৫০)
ঢাবিতে উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার
X

ঢাবিতে উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘স্টেট অব সোশ্যাল সায়েন্স রিসার্চ অ্যাট দ্য ইউনিভার্সিটি অব ঢাকা: পাস্ট হিস্টোরিজ, কনটেম্পোরারি ট্রেন্ডস অ্যান্ড ফিউচার ডিরেকশনস’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের সেমিনার হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম। এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং গবেষণা কেন্দ্রগুলোর পরিচালকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, বৈশ্বিক র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সম্মানজনক পর্যায়ে নিতে হলে মানসম্মত ও আন্তর্জাতিকমানের গবেষণার বিকল্প নেই। গবেষকদের আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন জ্ঞান সৃষ্টি ও গবেষণার পরিধি বাড়াতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রগুলোকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেন্টারগুলোর উচিত নিয়মিত এরকম আয়োজন করা, যেখানে শিক্ষক-শিক্ষার্থী সংযোগ বৃদ্ধি পাবে, বিভাগগুলোর গবেষণার হালচাল সম্পর্কে সবাই অবগত হওয়ার সুযোগ হবে এবং ইন্টারডিসিপ্লিনারি কাজ করার সুযোগ তৈরি হবে। বছরে অনন্ত একটি কিউ-১ অথবা কিউ-২ জার্নালে আর্টিকেল পাবলিশ করার ব্যাপারেও গুরুত্বারোপ করেন। একইসঙ্গে অনুষদ কর্তৃক বছর শেষে গবেষকদের সম্মানিত করার কথা ব্যক্ত করেন। তাছাড়া, তিনি গবেষণা উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে উপস্থিত সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকদের অবহিত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, গবেষণায় আন্তর্জাতিক কোলাবোরেশন ও সংযোগ সৃষ্টিতে সকলের কাজ করার সুযোগ রয়েছে। তিনি ডিজিটাল ও টেকনোলোজিক্যাল ট্রান্সফরমেশন এবং পলিসি নির্ভর গবেষণার জোর দেন এবং পরিমাণগত গবেষণা পদ্ধতিতে কাজ বাড়ানোয় গুরুত্বারোপ করেন। 

অনুষ্ঠানে উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান আলোচনায় অংশগ্রহণকারী ও উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী সকলকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র বিভাগগুলোর গবেষণা কর্মকাণ্ড প্রসারে কাজ করে চলেছে এবং নিয়মিত নানা সভা-সেমিনার আয়োজন করে চলছে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখবে। গবেষণায় শিক্ষক-শিক্ষার্থী সংযোগ স্থাপনে এই সেন্টার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।  

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ হলো বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময় শিক্ষাঙ্গন, যা ১৬টি বিভাগ নিয়ে গঠিত। এই বিভাগগুলো মানব সমাজ, শাসনব্যবস্থা, অর্থনৈতিক আচরণ এবং সামাজিক সম্পর্কের এক বিশাল ও জটিল পরিসর জুড়ে বিস্তৃত। এই সকল ক্ষেত্রে আমাদের বিশিষ্ট শিক্ষকবৃন্দ, স্বাধীন গবেষক এবং গবেষণা শিক্ষার্থীরা নিয়মিতভাবে প্রভাবশালী ও বিশ্বমানের অবদান রেখে চলেছেন, যা জাতীয় আলোচনা এবং বৈশ্বিক পাণ্ডিত্য উভয়কেই সমৃদ্ধ করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy