সোহমকে প্রাণনাশের হুমকি

বিনোদন ডেস্ক

বিনোদন

টালিউডের জনপ্রিয় অভিনেতা ও সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পুরোনো একটি সিনেমার সাইনিং মানি

2026-05-21T16:24:45+00:00
2026-05-21T16:24:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোহমকে প্রাণনাশের হুমকি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ২৮)
সোহম চক্রবর্তী
X

সোহম চক্রবর্তী

টালিউডের জনপ্রিয় অভিনেতা ও সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পুরোনো একটি সিনেমার সাইনিং মানি ফেরত দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে সিনেমার প্রযোজক তাকে হুমকি দেন। 

সোহম জানান, মঙ্গলবার রাতে প্রযোজক তরুণ দাস ফোনের মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দেন। ২০১৮ সালে একটি সিনেমায় কাজ করার কথা ছিল সোহমের। মহুয়া চক্রবর্তী পরিচালিত সেই সিনেমায় অভিনয়ের জন্য চুক্তি অনুযায়ী সোহমকে ১৫ লক্ষ রুপি সাইনিং মানি দেওয়া হয়েছিল।

সোহমের দাবি, সিনেমাটির কাজ শুরুর কিছুদিনের মধ্যে পরিচালক মহুয়া চক্রবর্তী তাকে জানান, প্রযোজকের আচরণ ও ব্যবহার ভালো না হওয়ায় তিনি সিনেমাটি থেকে সরে দাঁড়াচ্ছেন। এরপর দীর্ঘ ৮ বছর পার হয়ে গেলেও সিনেমাটি আলোর মুখ দেখেনি।

সম্প্রতি প্রযোজক তরুণ দাস অভিনেতার কাছে সাইনিং মানির ১৫ লক্ষ রুপি ফেরত চান। তবে ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী, অভিনেতা নিজে থেকে সিনেমা ছেড়ে না দিলে অগ্রিম টাকা ফেরতযোগ্য নয়। যেহেতু পরিচালক নিজে সিনেমা নির্মাণ থেকে সরে গেছেন, তাই ছবির অধিকাংশ শুটিং শেষ হয়নি। সোহম জানান, তিনি সাইনিং মানি ফেরত দেবেন না। অভিযোগ উঠেছে, টাকা না পেয়ে সম্প্রতি ওই প্রযোজক সোহমের অফিসে যান। এরপর মঙ্গলবার রাতে ফোন করে অভিনেতাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।

অন্যদিকে, প্রযোজক তরুণ দাসের দাবি, সোহমের কাছে বারবার শুটিংয়ের সময় চাওয়া হলেও তিনি সময় দিতে পারেননি। ফলে সিনেমাটি নির্মাণ করা সম্ভব হয়নি। প্রযোজকের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সোহম। 

তিনি জানান, শিডিউল দেওয়ার মতো সময় তার কাছে ছিল। প্রযোজক যে অভিযোগগুলো করছেন তার কোনও সত্যতা নেই। নিজের নিরাপত্তা এবং হুমকির বিচার চেয়ে প্রযোজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন অভিনেতা। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy