শেষ দিকে জমজমাট কান উৎসবের ফিল্ম মার্কেট

বিনোদন ডেস্ক

বিনোদন

কান চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেট ‘মার্শে দ্যু ফিল্ম’কে বলা হয় বিশ্ব চলচ্চিত্রের বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী বাণিজ্যিক কেন্দ্র।

2026-05-21T17:32:00+00:00
2026-05-21T17:38:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেষ দিকে জমজমাট কান উৎসবের ফিল্ম মার্কেট
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:৩২ পিএম  আপডেট: ২১.০৫.২০২৬ ৫:৩৮ পিএম  (ভিজিট : ৫৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কান চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেট ‘মার্শে দ্যু ফিল্ম’কে বলা হয় বিশ্ব চলচ্চিত্রের বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী বাণিজ্যিক কেন্দ্র। এবারের কান মার্কেটে অংশ নিতে সারা বিশ্বের চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, ক্রেতা ও সেলস এজেন্টসহ ১৪ হাজারের বেশি পেশাদার কানে এসেছেন। গত বছরের তুলনায় যা প্রায় ৪ শতাংশ বেশি। 

শুরুর সপ্তাহটি বেশ ধীরগতির হলেও উৎসবের শেষ দিনগুলোতে জমে উঠেছে বিশ্ব সিনেমার এই মার্কেট। এবারের উৎসবের অন্যতম আলোচিত ফরাসি অ্যানিমেটেড সিনেমা ‘ইন ওয়েভস’-এর স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স।

এ বছরের কান উৎসব থেকে এটিই নেটফ্লিক্সের প্রথম বড় কোনো হাই-প্রোফাইল চুক্তি। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সিনেমাটি নিজেদের ঝুলিতে পুরল স্ট্রিমিং জায়ান্টটি। এই চুক্তির আর্থিক অঙ্কটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। জানা গেছে, প্রায় ৫০ লাখ মার্কিন ডলার বা তার কাছাকাছি মূল্যে সম্পন্ন হয়েছে এই চুক্তি।

ফুওং মাই নগুয়েন পরিচালিত ‘ইন ওয়েভস’ কানের ক্রিটিকস উইক বিভাগের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়। প্রদর্শনীর পরপরই এটি আলোচনার কেন্দ্রে চলে আসে। লস অ্যাঞ্জেলেসের পটভূমিতে গড়ে ওঠা এই সিনেমার গল্পে দেখা যায়, এজে নামের এক লাজুক কিশোরকে, যে স্কেটবোর্ডিং ও ছবি আঁকতে ভালোবাসে। তার সঙ্গে পরিচয় ও প্রেম হয় প্রাণবন্ত সার্ফার মেয়ে ক্রিস্টেনের। তারা একসঙ্গে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করে, কিন্তু হঠাৎ ক্রিস্টেন এক মারাত্মক রোগে আক্রান্ত হয়।

এ ছাড়া এবারের কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরি দক্ষিণ কোরিয়ার বিখ্যাত পরিচালক পার্ক চ্যান-উকের পরবর্তী সিনেমা ‘দ্য ব্রিগেন্ডস অব র‌্যাটলক্রিক’-এর স্বত্ব কেনার জন্য চূড়ান্ত আলোচনা চালাচ্ছে ওয়ার্নার ব্রাদার্সের নতুন শাখা ‘ক্লকওয়ার্কস’। এ সিনেমায় অভিনয় করবেন ম্যাথিউ ম্যাককনাহে, অস্টিন বাটলার, পেড্রো পাসকাল ও ট্যাং ওয়েই।

এই দুটি চুক্তির ঠিক আগে কান উৎসবে সবচেয়ে বড় চমকটি দেয় প্রযোজনা সংস্থা এ টোয়েন্টিফোর। ১৭ মিলিয়ন ডলারে তারা কিনে নেয় জর্ডান ফার্স্টম্যানের ‘ক্লাব কিড’। মিমি কেভ পরিচালিত ‘পাম্পিং ব্ল্যাক’ কিনে নিয়ে কান সিনেমা বাজারে উত্তাপ বাড়িয়েছে অ্যামাজনও। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানায় নির্মিত এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জোনাথন বেইলি এবং নাটালি পোর্টম্যান।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy