মুকসুদপুরে ৩ হাজার সুপারি গাছ রোপণ কর্মসূচি উদ্বোধন

মুকসুদপুর প্রতিনিধি

সারাবাংলা

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা তৈরির লক্ষ্য নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ৩ হাজার সুপারি গাছ

2026-05-21T19:34:06+00:00
2026-05-21T19:34:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুকসুদপুরে ৩ হাজার সুপারি গাছ রোপণ কর্মসূচি উদ্বোধন
মুকসুদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৩৪ পিএম   (ভিজিট : ৪৮)
সুপারি গাছ রোপণ
X

সুপারি গাছ রোপণ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা তৈরির লক্ষ্য নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ৩ হাজার সুপারি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা গ্রামের কোঠারা কান্দি থেকে বুমোরীয়া পর্যন্ত সড়কের দুই পাশে এসব গাছ রোপণ করা হবে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন, মুকসুদপুর, গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। 

এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, উপজেলা পল্লী বিদ্যুৎ ডিজিএম তুষার আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েম উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার আব্দুল বাতেন লোল্লা, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশগত ঝুঁকি ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়েও বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা জরুরি। তারা গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর রক্ষণাবেক্ষণেও সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

আয়োজকরা জানান, সড়কের দুই পাশে সুপারি গাছ রোপণের ফলে এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে এসব গাছ থেকে অর্থনৈতিক সুবিধাও পাওয়া যাবে। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং গাছগুলোর পরিচর্যায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

অনুষ্ঠানে আরও বলা হয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে পরিবেশ রক্ষায় এখন থেকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

কর্মসূচি শেষে জেলা প্রশাসক নওহাটা আব্দুর রহিম মিয়া উচ্চ বিদ্যালয়ে প্রায় ২০ মিনিটব্যাপী শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক আলোচনা করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, পরিবেশ সচেতনতা এবং নৈতিক মূল্যবোধ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

পরে তিনি ৬৪ নং নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

স্থানীয় প্রশাসনের এ পরিবেশবান্ধব উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সবুজায়ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy