রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে লোহাগড়ায় মানববন্ধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

পল্লবীতে শিশু শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলের লোহাগড়ায়

2026-05-23T21:41:07+00:00
2026-05-23T21:41:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে লোহাগড়ায় মানববন্ধন
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:৪১ পিএম   (ভিজিট : ৫৩)
লোহাগড়ায় মানববন্ধন
X

লোহাগড়ায় মানববন্ধন

পল্লবীতে শিশু শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলের লোহাগড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার (২৩ মে) বিকাল সাড়ে ৫টার দিকে নড়াইল চাইল্ড ফোরামের (এনসিএফ) আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে  শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, চাকুরীজীবিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন অংশ নেয়।

কালনা-নড়াইল জাতীয় মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে  অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজকর্মী ও লেখক আব্দুল হামিদ ভূঁইয়া, নড়াইল চাইল্ড ফোরামের প্রধান নির্বাহী অধ্যাপক বেলাল সানী, লক্ষ্মীপাশা সঙ্গীত একাডেমির সভাপতি, কবি ও লেখক বিএম লিয়াকত হোসেন, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, কাশিয়ানী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাশিয়ানী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার চঞ্চল শেখ, প্রধান শিক্ষক হান্নান বিশ্বাস, সমাজকর্মী কাজী মুরাদুজ্জামান, সাংবাদিক কাজী ইমরান, তরুণ সমাজকর্মী মো: অনিক শেখ নয়ন, এনসিএফের সদস্য মো: আলামিন, মো: রাশেদুল ইসলাম, জেবুন নাহার মিলিসহ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশু রামিসার ওপর যে পাশবিক নির্যাতন ও নৃশংসতা চালানো হয়েছে, তা কোনো সুস্থ সমাজ মেনে নিতে পারে না।
বক্তারা অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যাকারী সোহেল রানার ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে দেশে শিশু নির্যাতন ও ধর্ষণ বন্ধে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy